সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

সুমন সিংহমহাপাত্র

বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের, মন্ডল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, শিলাবতী নদীর সন্নিকটে অবস্থিত চাকড়াশোল গ্রাম। সেখানেই বসবাস করেন সুমন সিংহ মহাপাত্র। পেশায় তিনি ডাক্তার, কিন্তু নেশায় একজন সাহিত্যিক। তার লেখাগুলির নিজস্ব গতি আছে—একধরনের সহজ অথচ উজ্জ্বল চলন। হাস্যরসের আবরণে তিনি এমনসব গুরুগম্ভীর বিষয়কে তুলে ধরেন, যা পাঠকের মনে গভীর দাগ ফেলে। এই কাজটি তিনি করেন অনায়াস দক্ষতায়, যা সত্যিই প্রশংসার যোগ্য। সমসাময়িক সাহিত্য নিয়ে যারা সন্দিহান—বর্তমান লেখকদের মান নিয়ে যাদের মনে প্রশ্নচিহ্ন আছে—তাদের জন্য সুমন সিংহ মহাপাত্র এক পরিপূর্ণ উত্তর। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ—সব ক্ষেত্রেই তিনি এক নিখুঁত কারিগর। তার রচনায় যে সুতীক্ষ্ণ অন্তর্দৃষ্টি রয়েছে, তা পাঠকদের একসাথে বিস্মিত ও পরিতৃপ্ত করে তোলে।
কবিতা
সুমন সিংহমহাপাত্র

জাদুকরের মৃত্যু

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা

সম্পূর্ণ পড়ুন »
পাঠ প্রতিক্রিয়া
সুমন সিংহমহাপাত্র

পাঠ প্রতিক্রিয়া: শয়নযান by ভাস্কর চক্রবর্তী

এই আশ্চর্য গদ্য গ্রন্থটি আমাকে চমকে দিয়েছে। কবির লেখা গদ্য বুঝি সর্বদা কবিতাই হয়। চমকে কথাটা লিখেছি বটে, তবে ওটা ঠিক প্রযোজ্য নয় এ ক্ষেত্রে।

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুমন সিংহমহাপাত্র

বর্ষার গান

অনেকদিনের পরে আবার বৃষ্টি এসে, অনেক কথাই নতুন করে জানিয়ে দিল,অন্ধকারে ধুলোয় ভরা খাটের নীচে, আমার একটি ছোট্ট বাঁশের বাঁশিও ছিল।

সম্পূর্ণ পড়ুন »
গল্প
সুমন সিংহমহাপাত্র

স্বপ্ন

স্বপ্ন জিনিসটা খুব বাজে ! আপনি ঘুমুচ্ছেন। অসহায় অবস্থা। কিছু করার ক্ষমতা নেই, এমনি সময় এক বিকটাকৃতি মুখ এসে দেখা দিল। আপনি না পারবেন পালাতে।

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুমন সিংহমহাপাত্র

কবিতা মেলায় , একদিন

সমাদ্দার বাবু চোখে চশমা পরেন,
আর পরেন এক রহস্যময় টুপি।
তিনি একদিন বিকেল বেলায়,
স্টেজের উপর থেকে
সারি সারি চেয়ারের উদ্দেশ্যে বলে দিলেন

সম্পূর্ণ পড়ুন »
গল্প
সুমন সিংহমহাপাত্র

ঘোর সংকটে অঘোরবাবু

শখ চেপেছিল ঘাড়ে, ভেবে রাগে আঙ্গুল কামড়ে ফেলেন অঘোর বাবু। বেশ চলছিল দিন। সকালে চা, বিকালে পাপড়ের সাথে আবার চা। দুপুরে ভাত, রাত্রে রুটি।

সম্পূর্ণ পড়ুন »
Doctor washing hands with soap
প্রবন্ধ
সুমন সিংহমহাপাত্র

হাত ধোয়ার ইতিবৃত্ত এবং একজন ডাক্তারের অকালমৃত্যু

সার্জারি ডিউটির সময় আমাদের স্যার একটা খুব ভালো উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন, ” হাত ধোয়া হয়ে গেলে কখনও আর পিছনে বা কোমরের নিচে হাত নিয়ে যাবি

সম্পূর্ণ পড়ুন »
গল্প
সুমন সিংহমহাপাত্র

শনিবারের দুর্ঘটনা

ঘটনার শুরু শনিবার সকালে।আমাদের পাড়ার এক উঠতি কবি ভাই সাত সকালে এক কবিতা পাঠাল। কোনও এক উঠতি পত্রিকার কবি এই কবিতার ছবি তাঁকে পাঠিয়েছে। সে

সম্পূর্ণ পড়ুন »
গল্প
সুমন সিংহমহাপাত্র

আণবিক গল্প

গোপালবাবু গোলগাল লোক। নিরীহ এবং ভদ্রলোক বলা যায়।সাথে লেখকও, ছোটগল্প লেখেন। এহেন গোপালবাবু একটু বেকায়দায় পড়ে গেছেন। স্বেচ্ছায় কখনই তিনি এই ঝামেলায় পড়তেন না। ওই

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুমন সিংহমহাপাত্র

বিদায়

আমার হয়ে শবেরা প্রতিমূহুর্তের নিকশআঁধারে প্রদীপ এক জ্বালানো নির্ভিক!বছর গড়িয়ে যাক, কোট যাক দিন আর মাসজানালাটা খোলা রেখো, দেখবো আকাশ!যদিও শান্ত দিন, পাখিরাও ফিরে গেল

সম্পূর্ণ পড়ুন »