সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

সমাদ্দার বাবু চোখে চশমা পরেন,
আর পরেন এক রহস্যময় টুপি।
তিনি একদিন বিকেল বেলায়,
স্টেজের উপর থেকে
সারি সারি চেয়ারের উদ্দেশ্যে বলে দিলেন,
” রাজার নীতি, আর বিতর্কিত বিষয়,
দুই নিয়ে যেন মোটেই কবিতা না হয়!”
এই নির্দেশ জারি হওয়ার পরেই,
প্রকৃতি আর প্রেমের কবিতার কোলাহলে,
আকাশ ছেয়ে গেল।
গরুর প্রেম, ছাগলের বিরহ,
গাছের পাত, ন্যাড়া ছাদ,
মুরগি ঝুঁটি, বাঁশের লাঠি
নদীর জল, বটের তল,

এই শব্দে বাতাস ধুলায় ভরে গেল।
সে বাতাসে , জান ও কান ওয়ালারা
অন্ধকার দেখল।

কবিতা থেকে মানুষ বাদ দেওয়ায়,
খবরে প্রকাশ,
সমাদ্দার বাবুর কাছে সবাই পাচ্ছি,
এক প্যাকেট করে মিষ্টি।

Facebook
Twitter
Email
Print

One Response

  1. সমাদ্দার বাবুরা আমাদের আশেপাশেই ঘোরাফেরা করেন।
    প্রতিনিয়ত তাদের পদচারণার শব্দ শোনা যায়
    কবিতায় তাকে এরকম ভাবে পেয়ে
    বেশ আতঙ্কিত এবং মজা লাগলো
    কবিতা পড়ে মনে হল বাস্তবকে এক ঝলক দেখলাম
    একটা তীক্ষ্ণ কবিতা উপহার দেওয়ার জন্য হার্দিক অভিনন্দন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু লেখা

কবিতা
সুমন সিংহমহাপাত্র

জাদুকরের মৃত্যু

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা

Read More »
কবিতা
সুকুমার কর

হেমন্তের দেশে

হেমন্তের শস্যহীন ন্যাড়া মাঠ অপেক্ষায় থাকবে | বৃষ্টি জলে ধুয়ে কবিতার বীজ বপন করবে নবীন কবির দল | মুক্তক ছন্দে ভরে উঠবে খামার |

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

করাঙ্গুলি রুদ্রাক্ষমালায়

অবসন্ন বেলায় ঈশ্বরীর বাগানে, গা এলিয়ে পড়ে ছিল কামরাঙা রোদ, পোড়ো বাড়িটার উঠোন থেকে, উঠে এসে উড়নচণ্ডী হাওয়া দূরান্বয়ী ছায়া দিয়ে

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

ঈশ্বরীর দুঃখ

আমি বসে আছি নিস্তরঙ্গ কলরবকূলে, মালতীলতায় এবার ফুল আসেনি, হাঁড়িতে মা ভবানী, উনুনে পুড়ছে অস্তিত্বের ব্যাকুলতা

Read More »