সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।
অবসন্ন বেলায় ঈশ্বরীর বাগানে
গা এলিয়ে পড়ে ছিল কামরাঙা রোদ
পোড়ো বাড়িটার উঠোন থেকে
উঠে এসে উড়নচণ্ডী হাওয়া দূরান্বয়ী ছায়া দিয়ে
লিখে দিল কুহক নয়,
ঈশ্বরের ঠিকানায় যাও
ভালোবাসার বারান্দায়।
নষ্টমান হতদিন বিষণ্ণ শরীর
অবিশ্বাস্য হৃদয়ের মৌন নদীতীর
একূল ওকূল জুড়ে স্বপ্ন ভাঙে স্বপ্ন গড়ে
আর কাঠকয়লার কালি দিয়ে
ভাঙা ঘরের দেওয়াল জুড়ে লিখে রাখে
প্রণয়কথার স্বীকারোক্তি।
দহনে দহনে কেমন হিরণ্ময় কান্তি নিয়ে
ফুটে ওঠে শ্রেষ্ঠ পারিজাত
নিজস্ব সন্তাপে ঈশ্বর
ঈশ্বরীর হাতে তুলে দেবেন ঝর্ণাতলার
ঠিকানা-লেখা গার্হস্থ্য সন্ন্যাস ।।
 
 
Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

আবর্ত

পাতাল থেকে উঠে আসছে, অন্ধকারের নারকীয় আবর্ত। আমার ঘরে এখন মৃতপ্রায় সকাল, অনিচ্ছুক সংলাপে লিখে যাচ্ছে দগ্ধ তরুর আলেখ্য।

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

পায়ে পায়ে পথ চলা, তোমার সঙ্গে কথা বলা, ফুরোয় না ফুরোয় না একেবারেই । চলো যাই নীপবনে, আপনমনে প্রত্নলিপির আবক্ষস্নান

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

বিভ্রান্তির কাল

ঘুম থেকে উঠে দেখি, আকাশটা নেই, চিলগুলো উড়ে গেছে, চিলেকোঠাতেই

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

চলো, ফিরে যাই

একরাশ ধুলোর ঘূর্ণি ঘুরপাক দিয়ে, তছনছ করে দিচ্ছে ঘর সংসারের প্রাত্যহিক ভাষা, ভেঙে দিচ্ছে সম্ভ্রমের ভালোবাসা, আর দৈনন্দিন নিরাপত্তা।

Read More »