সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

আমার অন্ধকার শহরে

আমার অন্ধকার শহরে—-যখনই স্ট্রিট লাইট হয়ে জ্বলো,তখন গোলাপবাগ হয়ে যাই…শীত সরে গিয়ে বসন্ত আসে,মরুভুমি সেজে ওঠেআবিরের রঙে…পুষ্পবৃষ্টি হয় কোথাও কোথাও,কলমও তখন কবি হতে চায়।। Facebook Twitter Email Print আরো কিছু লেখা

গোপন অভিসার

মনে মনে আমি কতবার গেছি,ছুঁয়েছি তোমার বুক,জানাতে তোমায় পারিনি বলে গোএকটুও পাইনি সুখ। প্রতিটি অঙ্গ জানে যে সেকথাজানোনা হয়তো তুমিশিকড় হয়েছি খুঁজেছি গভীরেএকটু নরম ভূমি। দুই বাহু ডোরে রোজ মনে মনেজড়িয়ে তোমায় ধরি,কী করে সে কথা বলি গো তোমায়আমি লজ্জায় মরি। কতবার আমি মথুরা ছেড়েছিশুধু তোমারই টানে,আমার মনের গোপন চিঠিরস্বরলিপি শুধু জানে। সাগর হইয়া বুক […]

অশৌচ

বহুদিন ধরেই অন্ধকারের চাষ চলছে দিগন্ত জোড়া মাঠে…এলোমেলো ভাবনারা তাই আর বন্দী হতে চায়না–অক্ষরের নিরাপত্তায়।আঙুলের ফাঁক ধরতে চায়নিঅশৌচ কলম। কালো কালিকে অস্পৃশ্য ভেবেশব্দরা নিঃশব্দে সরে গেছে কাঁটাতারের ওপারে…বিষণ্ণতার বন্দরে ঝলসে যাচ্ছেশখের কল্পনা লতা। চেনা মুখের অচেনা মুখোশগুলোঅবচেতনের অালপথে হাঁটে,তখন শিউরে ওঠে নিদ্রালু রাতের মুহুর্তরা,ঘুমও অশৌচ হয়ে ওঠে,অার তখন প্রতিবর্ত ক্রিয়ার মতোখাতার পাতা উল্টাতে গেলেইচারিদিকে শোনা […]

মে দিবস

ওরা—-কল-কারখানা মাঠে-ময়দানেখেটেছে সস্তা দামে,সভ্যতা তাই হয়েছে সভ্যওদের রক্ত-ঘামে। ওরা—-অধিকার খুঁজে পায় না আজওশোষনের যাঁতাকলে,স্তব্ধ হয়েছে ওদের মিছিল লাঠি আর পিস্তলে। ওরা—–বাঁচার জন্য মরিয়া হয়েছেশিখে গেছে আজ হিসাব,সময় ওদের করেছে মানুষএবার চাইবে জবাব। ওরা—-মানবে না আর শাসন ত্রাসনইতিহাসের যত ভ্রষ্টাচার,চুরমার হবে সৌধ- মিনারতুঘলকি সব অত্যাচার। ওরা— জেগেছে এবার ছিনিয়ে নেবেইমে দিবসের ইস্তাহার,কেড়ে নেবে যত হকের পাওনাবুর্জোয়ারা […]

সুখী

কবিতা এখন প্রেমিকা আমারপ্রেমিক তাহার প্রেমে,গভীরে তাহার রোজ ডুবে ডুবেহারিয়ে যাচ্ছি ক্রমে। রাতের আঁধারে রজনীগন্ধাদিনে সে সূর্যমুখী,সারা দিনমান লীলা খেলা করেআছি যে দিব্যি সুখী।। Facebook Twitter Email Print আরো কিছু লেখা

ভয়

আমি কবিতা লিখতে বসি—ঘুমোতে যাবার আগে, ঘুম না আসার পরে,যেদিন বৃষ্টি পড়ে আর–যেদিন পড়ে না। কিন্তু, কী লিখবো? এই প্রশ্ন কলমকে ধাক্কাদেয়,যা দেখছি……তার সব লেখা যাবে তো?গ্যালিলিও-ব্রুনো-সক্রেটিস,লিওনার্দো-তসলিমা- শঙ্খ বাবুদের…জীবন্ত স্মৃতিগুলো তাড়া করে—আমার নিঃসঙ্গ মুহূর্তগুলোকে। তারপর রাতের জরায়ূ ছিঁড়ে সূর্য চোখমেলে……আমি ভালো করে চোখ মেলতে পারি না,যদি সব দেখেফেলি —–তাই ভয় হয়…!! Facebook Twitter Email Print […]

বলতে শেখো

চুপ থাকতে থাকতে থাকতে….একসময় বোবা হয়ে যাবে,বোবা হতে হতে এক সময় গাছ হয়ে যাবে, তখন–তোমার মূলে ওরা কুঠার হানবে। চুপ থাকতে থাকতে থাকতে….একসময় অন্ধ হয়ে যাবে,অন্ধ হতে হতে একসময় অন্ধ ভোটার হয়ে যাবে, তখন–অন্ধকারে ওরা তোমার সব লুঠ করবে। চুপ থাকতে থাকতে থাকতে…একসময় অভয়া হয়ে যাবে,অভয়া হতে হতে একসময় ইজ্জত হারিয়ে খুন হবে, তখন–সব প্রমান […]

তোর দাদা ডাকে

তোর দাদা ডাকে ছলাৎ করে ওঠেআমার নীল সমুদ্রের গভীরেঝিনুকের পেটের মুক্তোগুলো।শুভ্রতার দ্যুতি দিয়ে ঘিরে রাখতে চায়জন্মান্তর-স্নেহের বেড়াজালে। তোর দাদা ডাকে প্রদীপ জ্বলে ওঠেভ্রাতৃদ্বিতীয়ার রেকাবিতে,ধান,দূর্বা চন্দন, শঙ্খধ্বনি আরমিষ্টি মুখের আনন্দমুখরতায়যুগ যুগ কৃষ্ণ হতে ইচ্ছে করেতোকে সুভদ্রা ভেবে। তোর দাদা ডাকে একতারা বেজে ওঠেস্থাবর-অস্থাবর ছেড়ে বাউল কিংবাহরিশচন্দ্র হতে ইচ্ছে করে।ইচ্ছে করে স্নেহসূর্যের সব আলো উজাড় করেহেমন্তের মাঠ […]

কবিতা লেখার পর

কবিতা লেখার পর বেশ কিছুক্ষণ
থরের মতো নিথর হয়ে যায়,
ভাবনার ইথার তরঙ্গ।
নিশ্চল হয়ে যায় পৃথিবীর আবর্তন গতি….
মনেহয় আমার নিউক্লিয়াস থেকে
ছিটকে গেছে সব ইলেক্ট্রন।

স্বপ্ন

স্বপ্ন জিনিসটা খুব বাজে ! আপনি ঘুমুচ্ছেন। অসহায় অবস্থা। কিছু করার ক্ষমতা নেই, এমনি সময় এক বিকটাকৃতি মুখ এসে দেখা দিল। আপনি না পারবেন পালাতে। না পারবেন মারতে। শ্যামলবাবু ঘুম থেকে উঠেই কথাগুলো ভাবলেন। ঘুমিয়ে ঘুমিয়ে তিনি একটা স্বপ্ন দেখেছেন। দেখেছেন কি, একটা মুশকো বিড়াল তাঁর ঘরে এসে তাঁর টেবিলের উপর তাঁরই জন্য রাখা দুধ […]