
সেই নামটা ২
যার কথা অলস অবসরে মনে পড়লেই, কবিতার চরণগুলো আজও, সেজে ওঠে নিজের দায়িত্বে, একটা কাহিনিকে আঁকড়ে, শব্দগুলো ছন্দের বেড়ি পরেই
চুপ থাকতে থাকতে থাকতে….
একসময় বোবা হয়ে যাবে,
বোবা হতে হতে এক সময়
গাছ হয়ে যাবে, তখন–
তোমার মূলে ওরা কুঠার হানবে।
চুপ থাকতে থাকতে থাকতে….
একসময় অন্ধ হয়ে যাবে,
অন্ধ হতে হতে একসময়
অন্ধ ভোটার হয়ে যাবে, তখন–
অন্ধকারে ওরা তোমার সব লুঠ করবে।
চুপ থাকতে থাকতে থাকতে…
একসময় অভয়া হয়ে যাবে,
অভয়া হতে হতে একসময়
ইজ্জত হারিয়ে খুন হবে, তখন–
সব প্রমান ওরা লোপাট করে দেবে।
তাই যা দেখছো বলতে শেখো,মেয়ে —
নইলে ওদের বিকৃত ইতিহাস
মলাটবন্দীই রয়ে যাবে।।

যার কথা অলস অবসরে মনে পড়লেই, কবিতার চরণগুলো আজও, সেজে ওঠে নিজের দায়িত্বে, একটা কাহিনিকে আঁকড়ে, শব্দগুলো ছন্দের বেড়ি পরেই

সেই নামটা—–যাকে কেন্দ্র করে আমার ভাবনার কম্পাস আজও কল্পনার বৃত্ত আঁকে, প্রতিদিনের সাদা পাতায়। আমার অবসরের বারান্দাটা প্রশস্ত হয়

আমার অন্ধকার শহরে—-যখনই স্ট্রিট লাইট হয়ে জ্বলো,তখন গোলাপবাগ হয়ে যাই…শীত