সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

আমি কবিতা লিখতে বসি—
ঘুমোতে যাবার আগে,
ঘুম না আসার পরে,
যেদিন বৃষ্টি পড়ে আর–
যেদিন পড়ে না।

কিন্তু, কী লিখবো?
এই প্রশ্ন কলমকে ধাক্কাদেয়,
যা দেখছি……
তার সব লেখা যাবে তো?
গ্যালিলিও-ব্রুনো-সক্রেটিস,
লিওনার্দো-তসলিমা- শঙ্খ বাবুদের…
জীবন্ত স্মৃতিগুলো তাড়া করে—
আমার নিঃসঙ্গ মুহূর্তগুলোকে।

তারপর রাতের জরায়ূ ছিঁড়ে
সূর্য চোখমেলে……
আমি ভালো করে
চোখ মেলতে পারি না,
যদি সব দেখেফেলি —–
তাই ভয় হয়…!!

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু লেখা

কবিতা
দুর্গাচরণ ঘোষ

সেই নামটা ২

যার কথা অলস অবসরে মনে পড়লেই, কবিতার চরণগুলো আজও, সেজে ওঠে নিজের দায়িত্বে, একটা কাহিনিকে আঁকড়ে, শব্দগুলো ছন্দের বেড়ি পরেই

Read More »
কবিতা
দুর্গাচরণ ঘোষ

সেই নামটা

সেই নামটা—–যাকে কেন্দ্র করে আমার ভাবনার কম্পাস আজও কল্পনার বৃত্ত আঁকে, প্রতিদিনের সাদা পাতায়। আমার অবসরের বারান্দাটা প্রশস্ত হয়

Read More »
কবিতা
দুর্গাচরণ ঘোষ

আমার অন্ধকার শহরে

আমার অন্ধকার শহরে—-যখনই স্ট্রিট লাইট হয়ে জ্বলো,তখন গোলাপবাগ হয়ে যাই…শীত

Read More »
কবিতা
দুর্গাচরণ ঘোষ

গোপন অভিসার

মনে মনে আমি কতবার গেছি,ছুঁয়েছি তোমার বুক,জানাতে তোমায় পারিনি বলে

Read More »