সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

ওরা—-কল-কারখানা মাঠে-ময়দানে
খেটেছে সস্তা দামে,
সভ্যতা তাই হয়েছে সভ্য
ওদের রক্ত-ঘামে।

ওরা—-অধিকার খুঁজে পায় না আজও
শোষনের যাঁতাকলে,
স্তব্ধ হয়েছে ওদের মিছিল
লাঠি আর পিস্তলে।

ওরা—–বাঁচার জন্য মরিয়া হয়েছে
শিখে গেছে আজ হিসাব,
সময় ওদের করেছে মানুষ
এবার চাইবে জবাব।

ওরা—-মানবে না আর শাসন ত্রাসন
ইতিহাসের যত ভ্রষ্টাচার,
চুরমার হবে সৌধ- মিনার
তুঘলকি সব অত্যাচার।

ওরা— জেগেছে এবার ছিনিয়ে নেবেই
মে দিবসের ইস্তাহার,
কেড়ে নেবে যত হকের পাওনা
বুর্জোয়ারা হুঁশিয়ার!

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু লেখা

কবিতা
দুর্গাচরণ ঘোষ

সেই নামটা ২

যার কথা অলস অবসরে মনে পড়লেই, কবিতার চরণগুলো আজও, সেজে ওঠে নিজের দায়িত্বে, একটা কাহিনিকে আঁকড়ে, শব্দগুলো ছন্দের বেড়ি পরেই

Read More »
কবিতা
দুর্গাচরণ ঘোষ

সেই নামটা

সেই নামটা—–যাকে কেন্দ্র করে আমার ভাবনার কম্পাস আজও কল্পনার বৃত্ত আঁকে, প্রতিদিনের সাদা পাতায়। আমার অবসরের বারান্দাটা প্রশস্ত হয়

Read More »
কবিতা
দুর্গাচরণ ঘোষ

আমার অন্ধকার শহরে

আমার অন্ধকার শহরে—-যখনই স্ট্রিট লাইট হয়ে জ্বলো,তখন গোলাপবাগ হয়ে যাই…শীত

Read More »
কবিতা
দুর্গাচরণ ঘোষ

গোপন অভিসার

মনে মনে আমি কতবার গেছি,ছুঁয়েছি তোমার বুক,জানাতে তোমায় পারিনি বলে

Read More »