সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।
আমি বসে আছি নিস্তরঙ্গ কলরবকূলে
মালতীলতায় এবার ফুল আসেনি
হাঁড়িতে মা ভবানী
উনুনে পুড়ছে অস্তিত্বের ব্যাকুলতা
ভাঙা বন্দরে পড়ে আছে সওদাগরের বাজেয়াপ্ত নৌকো
পুঁথির পাতায় হাই তুলছে অবসন্ন দিনের জীর্ণ কাহিনি
পাখিদের অন্নসত্র গৃহস্থেরা শিকেয় তুলে
ব্রতকথায় মন দিয়েছে
দুঃখ নিয়ে কারবার তারা করে না।
তোমার কথা আলাদা
তুমি এক বৃষ্টির সন্ধ্যায় বলেছিলে
দুঃখ একপ্রকার সুখদায়ী শিল্প
তাই তুমি দুঃখ নির্মান করো
তোমার আনন্দবিভাতির সঞ্চয়মুদ্রায়
আমার দুঃখ আমি তোমার করতলে সমর্পণ করেছি
দেখতে চাই প্রাচীন দূরত্বে ঘরে থেকেও
তুমি কেমন ঘরছাড়া।
তোমার দুঃখের ঠিকানা কোথাও লেখা নেই
যদি কোনোদিন ঠিকানা খুঁজে পাই
তাহলে তোমার দুঃখের সঙ্গে
দেখা করতে যাবো
কোনো শ্রাবণ-বৃষ্টির সন্ধ্যায়।।
Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

আবর্ত

পাতাল থেকে উঠে আসছে, অন্ধকারের নারকীয় আবর্ত। আমার ঘরে এখন মৃতপ্রায় সকাল, অনিচ্ছুক সংলাপে লিখে যাচ্ছে দগ্ধ তরুর আলেখ্য।

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

পায়ে পায়ে পথ চলা, তোমার সঙ্গে কথা বলা, ফুরোয় না ফুরোয় না একেবারেই । চলো যাই নীপবনে, আপনমনে প্রত্নলিপির আবক্ষস্নান

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

বিভ্রান্তির কাল

ঘুম থেকে উঠে দেখি, আকাশটা নেই, চিলগুলো উড়ে গেছে, চিলেকোঠাতেই

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

চলো, ফিরে যাই

একরাশ ধুলোর ঘূর্ণি ঘুরপাক দিয়ে, তছনছ করে দিচ্ছে ঘর সংসারের প্রাত্যহিক ভাষা, ভেঙে দিচ্ছে সম্ভ্রমের ভালোবাসা, আর দৈনন্দিন নিরাপত্তা।

Read More »