সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা।

তোমরা কেন বললে এসে, ওঠ,
তোমরা কেন বললে জীবন আছে,
তোমরা কেন বিষিয়ে দিয়ে রাত,
তির বেঁধাতে বললে মরা মাছে।

তোমরা কেন অজস্র সব বাসে,
ঘুরিয়ে মারো সারা শহরময়,
তোমরা কেন পয়সা দিয়ে দিয়ে,
জাদুকরির করলে অবক্ষয়।

আমার তো আজ ভেঙেছে একতারা,
আমার এখন রাত্রিবেলায় জ্বর,
নকশী কাঁথা নিয়েছে কালনদী,
অকাল মৃত আর এক জাদুকর।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু লেখা

কবিতা
সুমন সিংহমহাপাত্র

বিদায়

আমার হয়ে শবেরা প্রতিমূহুর্তের নিকশআঁধারে প্রদীপ এক জ্বালানো নির্ভিক!বছর গড়িয়ে

Read More »
গল্প
সুমন সিংহমহাপাত্র

আণবিক গল্প

গোপালবাবু গোলগাল লোক। নিরীহ এবং ভদ্রলোক বলা যায়।সাথে লেখকও, ছোটগল্প

Read More »