
জাদুকরের মৃত্যু
আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা
আমার হয়ে শবেরা প্রতিমূহুর্তের নিকশ
আঁধারে প্রদীপ এক জ্বালানো নির্ভিক!
বছর গড়িয়ে যাক, কোট যাক দিন আর মাস
জানালাটা খোলা রেখো, দেখবো আকাশ!
যদিও শান্ত দিন, পাখিরাও ফিরে গেল ঘরে!
অশুভ প্রেত এক আমাকে সহসা ভর করে!
নিজেদের ঘর খুলে গেল যত মেয়ে কেন সেজে
তাদের পুতুল আর কান্না আমাকে দিয়ে গেছে!
সেই কালো মেঘ বুকে আমি বসে আছি
জানালাটা খুলে দিও, আমি ফের দেখবো সকাল!

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা

এই আশ্চর্য গদ্য গ্রন্থটি আমাকে চমকে দিয়েছে। কবির লেখা গদ্য বুঝি সর্বদা কবিতাই হয়। চমকে কথাটা লিখেছি বটে, তবে ওটা ঠিক প্রযোজ্য নয় এ ক্ষেত্রে।

অনেকদিনের পরে আবার বৃষ্টি এসে, অনেক কথাই নতুন করে জানিয়ে দিল,অন্ধকারে ধুলোয় ভরা খাটের নীচে, আমার একটি ছোট্ট বাঁশের বাঁশিও ছিল।