সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

পাঠ প্রতিক্রিয়া: শয়নযান by ভাস্কর চক্রবর্তী

এই আশ্চর্য গদ্য গ্রন্থটি আমাকে চমকে দিয়েছে। কবির লেখা গদ্য বুঝি সর্বদা কবিতাই হয়।


চমকে কথাটা লিখেছি বটে, তবে ওটা ঠিক প্রযোজ্য নয় এ ক্ষেত্রে। এ যেন কোনও বিষাদের ধোঁয়াটে বিকেলবেলা।এমন অজস্র সব লাইন , জ্বরের মাঝে রূপকথা শোনায় যেন। দু হাজার বছর আগের সেই প্রাসঙ্গিক কথাটি যেমন, বিষাদে, হয় গাছের গায়ে হেলান দিয়ে গান গাও, নাইলে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। আবার সেই কথাটি যেমন, ঠিক সময়ে ঠিক কথা বলার দাম এক টাকা, আর ঠিক সময়ে চুপ করে থাকার দাম দু টাকা। যে কবিরা কবিতা লেখার সময় এই দু টাকার আশায় থাকেন, তাঁরাই তো কবি।


আবার সেই আশাবাদী আর নৈরাশ্য বাদীদের প্রয়োজনীয়তার কথা। আশাবাদী বানায় এরোপ্লেন, নৈরাশ্যবাদী বানায় প্যারাসুট।
ছোট আর অসাধারন বইটি কাছে রাখার এবং ফিরে পড়ার প্রয়োজন।

Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
সুমন সিংহমহাপাত্র

বিদায়

আমার হয়ে শবেরা প্রতিমূহুর্তের নিকশআঁধারে প্রদীপ এক জ্বালানো নির্ভিক!বছর গড়িয়ে

Read More »
গল্প
সুমন সিংহমহাপাত্র

আণবিক গল্প

গোপালবাবু গোলগাল লোক। নিরীহ এবং ভদ্রলোক বলা যায়।সাথে লেখকও, ছোটগল্প

Read More »