অনেকদিনের পরে আবার বৃষ্টি এসে
অনেক কথাই নতুন করে জানিয়ে দিল,
অন্ধকারে ধুলোয় ভরা খাটের নীচে,
আমার একটি ছোট্ট বাঁশের বাঁশিও ছিল।
অনেক দিনের পরে আবার চায়ের গেলাস
উথলে ওঠে চায়ের ফেনা কেটলি ছেড়ে,
মায়ের মতই নরম সে হাত মায়দামাখা
বাদামি রং শাড়িও ছিল লালচে পাড়ের।
আমার কথা শুনবে বলেই গান বেঁধেছি
প্রকাশ করা খুবই কঠিন বোধ্য ভাষায়,
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক অঝোর ধারায়,
কাল কেটে যায় একটু চোখের জলের আশায়!
আবার ভালো বাসুক মানুষ নতুন ভাবে,
নতুন শাড়ি আবার পরুক দুঃখী মেয়ে,
ফিরবো আবার উজান বেয়ে পাতাল ফুঁড়ে —
বলছি আবার আমার গানে দিব্যি দিয়ে!

সার্জারি ডিউটির সময় আমাদের স্যার একটা খুব ভালো উপদেশ দিয়েছিলেন।