সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

গভীরে গভীরে ঢেউ তুলে তুলে আমি যে তোমায় খুঁজি,
গভীরেই তুমি আছো যে আমার সেকথা আমি যে বুঝি।

গভীরে গোপনে সদাই ধেয়ানে আঁকি যে তোমার ছবি,
মাধুরী তোমার শুধু বার বার গভীরে করে যে কবি।

গভীরে গভীরে ডাকো চুপিচুপি ঝিনুকে মুক্তো লয়ে,
গভীরে গিয়েছি পরশ করিতে সাগরের ঢেউ হয়ে।

গভীরে গভীরে কত কথা কই আমি যে রাত্রি দিনে,
গভীরে গভীরে হই যে গভীর তোমার গভীর জানে।

তোমার গভীরে হয়েছি গভীর তোমা হতে দূরে থেকে,
গভীরে গভীরে আরো দূরে যাবো তোমারে গভীরে রেখে।

গভীরে গভীরে বসত গড়েছি আমি যে তোমার বুকে,
হয়তো সেকথা জানো নাকো তুমি কাটাই পরম সু্খে।

গভীরে গভীরে পাহাড় হয়েছি মান-অভিমান ভুলে,
নির্ঝর হয়ে বহিয়া চলেছি স্বার্থের বালি ঠেলে।

যুগে যুগে তুমি থাকবে গভীরে প্রেরণার দীপ জ্বেলে,
অকথিত কথা রচিবে কাহিনি গীতা আর বাইবেলে।।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু লেখা

কবিতা
সুমন সিংহমহাপাত্র

জাদুকরের মৃত্যু

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা

Read More »
কবিতা
সুকুমার কর

হেমন্তের দেশে

হেমন্তের শস্যহীন ন্যাড়া মাঠ অপেক্ষায় থাকবে | বৃষ্টি জলে ধুয়ে কবিতার বীজ বপন করবে নবীন কবির দল | মুক্তক ছন্দে ভরে উঠবে খামার |

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

করাঙ্গুলি রুদ্রাক্ষমালায়

অবসন্ন বেলায় ঈশ্বরীর বাগানে, গা এলিয়ে পড়ে ছিল কামরাঙা রোদ, পোড়ো বাড়িটার উঠোন থেকে, উঠে এসে উড়নচণ্ডী হাওয়া দূরান্বয়ী ছায়া দিয়ে

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

ঈশ্বরীর দুঃখ

আমি বসে আছি নিস্তরঙ্গ কলরবকূলে, মালতীলতায় এবার ফুল আসেনি, হাঁড়িতে মা ভবানী, উনুনে পুড়ছে অস্তিত্বের ব্যাকুলতা

Read More »