সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

সেদিন শীতকাল,
উত্তরে খোলা জানালা দিয়ে এসে
লাল কটা পাপড়ি
স্থান খুঁজে নেয় মনের অন্তঃপুরে ।
শীতল বাতাস, গরম চায়ে সকাল ।

তারপর বসন্ত পলাশ ফুলে রাঙা
শারা শরীর লাল আবিরে স্নাত ।

কিছু পরেই গ্রীষ্মের দাবদাহ,
কালবৈশাখী, আঁধার চারি ধার ।
সেই দুটি নরম পায়ের ছাপ
বিকেল বেলায় কখন গেছে মুছে ।

আজ সকাল হঠাৎ ভীষণ ভারি
চিরস্থায়ী শূন্যতা আর পলাশ
ধুলো মাখে আপন কপাল জুড়ে !

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু লেখা

কবিতা
সুমন সিংহমহাপাত্র

জাদুকরের মৃত্যু

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা

Read More »
কবিতা
সুকুমার কর

হেমন্তের দেশে

হেমন্তের শস্যহীন ন্যাড়া মাঠ অপেক্ষায় থাকবে | বৃষ্টি জলে ধুয়ে কবিতার বীজ বপন করবে নবীন কবির দল | মুক্তক ছন্দে ভরে উঠবে খামার |

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

করাঙ্গুলি রুদ্রাক্ষমালায়

অবসন্ন বেলায় ঈশ্বরীর বাগানে, গা এলিয়ে পড়ে ছিল কামরাঙা রোদ, পোড়ো বাড়িটার উঠোন থেকে, উঠে এসে উড়নচণ্ডী হাওয়া দূরান্বয়ী ছায়া দিয়ে

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

ঈশ্বরীর দুঃখ

আমি বসে আছি নিস্তরঙ্গ কলরবকূলে, মালতীলতায় এবার ফুল আসেনি, হাঁড়িতে মা ভবানী, উনুনে পুড়ছে অস্তিত্বের ব্যাকুলতা

Read More »