সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

বৃষ্টি সিংহমহাপাত্র

বৃষ্টি সিংহ মহাপাত্র বাঁকুড়া জেলার অন্তর্গত ভেদুয়া গ্রামে ২০০৪ সালের সেপ্টেম্বরের ৬ তারিখে জন্মগ্রহণ করেন। যদিও সাহিত্য সেবায় তিনি দীর্ঘ পথের যাত্রী নন তবু লেখালেখি ও অঙ্কনের জগতে বৃষ্টি সিংহ মহাপাত্র ইতোমধ্যেই নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পেরেছেন। তার রচনায় মননের সূক্ষ্ম দোলাচল, আত্মঅন্বেষণের আভাস এবং সময়ের সঙ্গে এক নিবিড় সংলাপ পরিলক্ষিত হয়। অঙ্কনেও ধরা পড়ে চিন্তার গভীরতা ও নান্দনিক সংবেদনশীলতা। সময়ের সাথে সাথে তার লেখাগুলো ক্রমেই আরো পরিপক্ব ও উচ্চমার্গের হয়ে উঠছে—যা তার সৃজনশীল যাত্রাকে এক প্রতিশ্রুতিময় ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে। সাহিত্যে ও শিল্পে তার পদচিহ্ন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং অপেক্ষাকৃত দীর্ঘ পথ চলার সম্ভাবনায় উজ্জ্বল।
কবিতা
বৃষ্টি সিংহমহাপাত্র

স্পর্শকাতর

‎একটা, দুটো, দশটা কালো হাত‎, কেবল খোঁজে নরম ফুলের ঘ্রাণ।‎ রক্তরাঙা টুকটুকে দুই চোখ, ‎পশুর চেয়েও হিংস্র হাতের নখ।

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
বৃষ্টি সিংহমহাপাত্র

চিরস্থায়ী

সেদিন শীতকাল,
উত্তরে খোলা জানালা দিয়ে এসে
লাল কটা পাপড়ি
স্থান খুঁজে নেয় মনের অন্তঃপুরে ।
শীতল বাতাস, গরম চায়ে সকাল ।

সম্পূর্ণ পড়ুন »