
কবিতা
স্পর্শকাতর
একটা, দুটো, দশটা কালো হাত, কেবল খোঁজে নরম ফুলের ঘ্রাণ। রক্তরাঙা টুকটুকে দুই চোখ, পশুর চেয়েও হিংস্র হাতের নখ।
একটা, দুটো, দশটা কালো হাত
কেবল খোঁজে নরম ফুলের ঘ্রাণ।
রক্তরাঙা টুকটুকে দুই চোখ,
পশুর চেয়েও হিংস্র হাতের নখ।
সুযোগ বুঝেই ঝাঁপিয়ে পড়ে দেখে—
একটা, দুটো, দশটা গোলাপফুল,
স্পর্শকাতর পাপড়িগুলো কাঁপে।
চাঁদও বোধহয় মুখ ঢেকেছে লাজে।
অন্ধকারে বিক্ষত লাল দেহ,
রক্তে মোছে নাম–পরিচয় সব।
ছিন্ন করে সব বাঁধনের ডোর,
ঝরে পড়ে স্বপ্নে বোনা ভোর ।
এভাবেই জ্বলছে সমাজ রোজ
পোড়ায় যারা তারাই সমাজপতি
আমরা থাকি মুখোশে মুখ ঢেকে
লাল-সবুজ মোমবাতির আলোয়।

একটা, দুটো, দশটা কালো হাত, কেবল খোঁজে নরম ফুলের ঘ্রাণ। রক্তরাঙা টুকটুকে দুই চোখ, পশুর চেয়েও হিংস্র হাতের নখ।

সেদিন শীতকাল,
উত্তরে খোলা জানালা দিয়ে এসে
লাল কটা পাপড়ি
স্থান খুঁজে নেয় মনের অন্তঃপুরে ।
শীতল বাতাস, গরম চায়ে সকাল ।