
কবিতা
জাদুকরের মৃত্যু
আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা
ভাসিয়ে নিয়েছি স্রোতে কিছু নেই
তোমার আর
যেটুকু ব্যথার মত শোক তাপ জ্বরা
সেই টুকু পাওনা শুধু সুদ- আসল ঘেরা
প্রতি দিন অম্লান স্নান সেই টুকু
কথা বলে
সেই টুকু পকেটের কথা
পকেট ভিন্ন কোনো বিরক্তির আড়মোড়া নেই।
কেউ নেই নিঃসীম ঘননীলে–
কেউ কেউ থাকে তবু যারা
ফাঁকা পকেটের সাথে হাত রেখে হাঁটে।

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা

হেমন্তের শস্যহীন ন্যাড়া মাঠ অপেক্ষায় থাকবে | বৃষ্টি জলে ধুয়ে কবিতার বীজ বপন করবে নবীন কবির দল | মুক্তক ছন্দে ভরে উঠবে খামার |

অবসন্ন বেলায় ঈশ্বরীর বাগানে, গা এলিয়ে পড়ে ছিল কামরাঙা রোদ, পোড়ো বাড়িটার উঠোন থেকে, উঠে এসে উড়নচণ্ডী হাওয়া দূরান্বয়ী ছায়া দিয়ে

আমি বসে আছি নিস্তরঙ্গ কলরবকূলে, মালতীলতায় এবার ফুল আসেনি, হাঁড়িতে মা ভবানী, উনুনে পুড়ছে অস্তিত্বের ব্যাকুলতা