সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

শঙ্খ অধিকারী

বাঁকুড়া জেলার সাবড়াকোনের মান্ডি গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। পারিবারিক সাংস্কৃতিক পরিমন্ডলে ছোটো থেকেই লেখালিখির হাতে খড়ি। সাহিত্য ও ভাষা নিয়ে পড়াশোনার সঙ্গেই কবিতা লেখার সূত্রপাত। তাঁর কবিতায় মূলত আধুনিক জীবন যাপনের ক্লান্তিময় বৈশিষ্ট্য ও অনিশ্চয়তা বেশি মাত্রায় ফুটে উঠে। সাহিত্য কর্মী হিসেবে তিনি পিতা সাধন অধিকারী সম্পাদিত মুহূর্ত পত্রিকার সচীব হিসেবে কর্মরত। এই পত্রিকায় গবেষণা ধর্মী প্রবন্ধের পাশাপাশি এলাকার শিল্পীরা গুরুত্ব পান। বেতার সাহিত্যের জন্য বরাদ্দ থাকে আলাদা বিভাগ। হাস্যরসাত্মক পত্রিকা নবজ্যোতির সহসম্পাদক এবং বাঁকুড়া বেতার সাহিত্য মঞ্চের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলান। এছাড়া বাচিক শিল্পের সঙ্গে যুক্ত এই কবি অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখা , ঘোষণা ও মঞ্চাভিনয়ের সঙ্গেও যুক্ত। রয়েছে সাম্প্রতিক ঘটনা নির্ভর ইউটিউব চ্যানেল কারেন্ট রিসার্চ। যেসব পত্রিকায় তিনি লেখালেখি করেন/করতেন তার কয়েকটি হল-- দেশ, আনন্দবাজার পত্রিকা, এইসময়, সংবাদ প্রতিদিন, আজকাল, উদ্বোধন, তথ্যকেন্দ্র, দেওয়ালের অক্ষর, গ্রামনিকা , চেনামুখ, যোগাযোগ, স্বভূমি ইত্যাদি।
কবিতা
শঙ্খ অধিকারী

সূচনা

ভোর হাতে বাধা দিয়েছিল যারা -সন্ধ্যার আগুনে তারা, চোয়াল শক্ত করে, ভালোবাসার কথা স্মরণ করেছে। তোমার হাতের তালুর মধ্যে সূর্যাস্তের কান্না

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
শঙ্খ অধিকারী

আনন্দের পথ

দুএকটা গল্প গাছার পরেই, ভোর হয়ে গেল, পুরানো রোদের। বাজনার মতো ফাঁকা হয়ে গেল বুক, হালকা হয়ে এল জনশূন্য অন্ধকারের ভিত।

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
শঙ্খ অধিকারী

ঘুমের জন্য আবেদন

এই রোদে কথা ছিল রোদ্দুর হতে, আমাদের সব শিখা এক হতেপারেনি, তোলা আছে চিলেকোঠা, তোলা আছে স্বপ্নের হাতের গিটার, অন্ধকার কন্ঠস্বরে ভয় জাগে বলে

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
শঙ্খ অধিকারী

অভিনয়

যখন প্রদীপ জ্বালিয়ে ফিরি, তখন দেখা হয় না, এ শিখা কাঁপে কিনা, যখন ফুটপাতের ভীড় ঠেলি তখন শোনা হয় না, দশ টাকায় কগাছা বেলফুলের মালা বিকোচ্ছে।

সম্পূর্ণ পড়ুন »
গল্প
শঙ্খ অধিকারী

পান-কিষ্ণ

পুরুত মশাইয়ের ভীষণ তাড়া। এমন সময় যজমানেরা তাকে চটিয়ে দিয়েছে। এত বড় একটা শ্রাদ্ধের পুজো, সেখানে কিনা পান‌ই নেই। প‌ইপ‌ই করে ফর্দ লেখার সময় ঠাকুর কেষ্টর ব্যাটদের কানে কামড়ে বলে দিয়েছিল এক গোছা পান না হলে চলবে না। বেটারা সে কথা কানেই দেয়নি।

সম্পূর্ণ পড়ুন »
Photoshoot of a couple in love in the mountains.
কবিতা
শঙ্খ অধিকারী

কামড়

অক্ষয় পুরুষের সাথে হাঁটা
পাশে যদি মৃত্যু র ঘর–
সেই হাত স্পর্শ বিধুর
এভাবে অমর হতে হয়—

সম্পূর্ণ পড়ুন »