কবিতা
একাকিত্ব একটা ভয়
একাকিত্ব একটা ভয় , জীবনের অস্তিত্ব নিয়ে অনন্তের দিকে নিঃসাড় একা হাঁটার । যদিও এটাই পথচলার শুরু নয় ,অনেক পথ পেরিয়েছি এর আগে,
কখনো তোমায় খুঁজতে হয়না হাজারের ভিড়ে,
হারিয়ে যাবেনা জানি।
অনেক আশায় সুর বেঁধেছি,
মাঝে মাঝে গুনগুন করো তা শুনি ।
খাঁচায় রাখবো না তোমায় ,
ইচ্ছে মতো আকাশ ছুয়ো মন পাখি।

একাকিত্ব একটা ভয় , জীবনের অস্তিত্ব নিয়ে অনন্তের দিকে নিঃসাড় একা হাঁটার । যদিও এটাই পথচলার শুরু নয় ,অনেক পথ পেরিয়েছি এর আগে,

তোমার নাম প্রতীক্ষা হোক ,নকল খাচার কল্পনার বেড়া ভাঙ্গুক দমকা হাওয়া । মিথ্যা হোক আমার বিশ্বাস আর বুকে গাঁথা আদুরে আল্পিনের ব্যাথা ।

যদি যেতে না দিই রাখবো কোথায়! ঘুণপোকা বাসা বাঁধে মাথায়,মাথা গড়িয়ে যায় মাটিতে ছুটে যায় শহরতলীতে নর্দমার গন্ধ শুঁকে হারিয়ে যায় পলাশ বনে।