
মন পাখি
কখনো তোমায় খুঁজতে হয়না হাজারের ভিড়ে, হারিয়ে যাবেনা জানি। অনেক আশায় সুর বেঁধেছি, মাঝে মাঝে গুনগুন করো তা শুনি ।
একাকিত্ব একটা ভয় ,
জীবনের অস্তিত্ব নিয়ে অনন্তের দিকে নিঃসাড় একা হাঁটার ।
যদিও এটাই পথচলার শুরু নয় ,অনেক পথ পেরিয়েছি এর আগে,
কখনো হামাগুড়ি দিতে দিতে বা কারোর হাত ধরে না হয় কাদেরও সাথে
কিম্বা কারোর কিছুটা উপস্থিতি ও বাকি কল্পনাকে সঙ্গে নিয়ে।
অজানা, অচেনার ভয় এখন আটকায় আমাকে,
আবারো ভালবাসতে ,আবারো নতুন আশা খুঁজতে।
একাকিত্ব একটা ভয় এই অন্ধকারের মতোই আমাকে চারিদিকে ঘিরে রেখেছে।
প্রকৃতির নিয়মেই একদিন সূর্য উঠবে
তখন আমি আর নিজেকে আটকাবো না ,ভাববোইনা রাস্তা কতোটা দুর্গম,
কি রয়েগেলো পেছনে ? কিবা রয়েছে সামনে ?
আবাহাওয়া ঠান্ডা না গরম ।
সামনে শুধু একটা অনন্ত পথ
সঙ্গে একরাশ আশা ও অদম্য সাহস
আর এই সকালটারি মতো একটা সুন্দর ফুরফুরে মন ।

কখনো তোমায় খুঁজতে হয়না হাজারের ভিড়ে, হারিয়ে যাবেনা জানি। অনেক আশায় সুর বেঁধেছি, মাঝে মাঝে গুনগুন করো তা শুনি ।

তোমার নাম প্রতীক্ষা হোক ,নকল খাচার কল্পনার বেড়া ভাঙ্গুক দমকা হাওয়া । মিথ্যা হোক আমার বিশ্বাস আর বুকে গাঁথা আদুরে আল্পিনের ব্যাথা ।

যদি যেতে না দিই রাখবো কোথায়! ঘুণপোকা বাসা বাঁধে মাথায়,মাথা গড়িয়ে যায় মাটিতে ছুটে যায় শহরতলীতে নর্দমার গন্ধ শুঁকে হারিয়ে যায় পলাশ বনে।