
একাকিত্ব একটা ভয়
একাকিত্ব একটা ভয় , জীবনের অস্তিত্ব নিয়ে অনন্তের দিকে নিঃসাড় একা হাঁটার । যদিও এটাই পথচলার শুরু নয় ,অনেক পথ পেরিয়েছি এর আগে,
কে রইল বাকি,
সে না পাথরের মূর্তি?
মোমবাতি আগেও জ্বলেছে, আজও জ্বলছে হয়তো আবার ভবিষ্যতে
কোনও দিন পরিবর্তনের মিছিলে সামনে যে,
আজ মিছিলের ইশতেহার তারই পরিবর্তনের,
পরিবর্তন হয়েছে শাসকের, শোষকের না
পরিবর্তন হয়েছে সময়ের, ঘটনার না
এইভাবে ইতিহাস বারবার রক্তাক্ত হয়
মোমবাতি জ্বলে আর নিভে যায়
দুর্বল আজও আদিম ,অভিশপ্ত
আমিও দুর্বল ,অসহায় কিন্তু আশাবাদী
আমি পরিবর্তন চাই এ জাতির ,সমাজের
এর, তার ,তাদের,আমাদের প্রত্যেকের মানসিকতার ,পাশবিকতা ,পশুসুলভ আচরণ, কর্তৃত্বের নেশার
আমি এই মেকি প্রধানের পরিবর্তন চাই,
পরিবর্তন চাই , রাজ-আশ্রিত অনুদানের ভারে ঝুকে পড়া জাতির , তাদের মেরুদণ্ডের কাঠামোর।
আমি আশাবাদী ,শুধুই মিছিলে না
মোমবাতি জ্বলুক এই মগজে,
পুড়ুক অসুর তৈরির কারখানা,
পুড়ে যাক সব পাশবিকতা
সর্বোপরি সমাজের পরিবর্তন হোক, নতুন অগ্রদূত আসুক
শোষক না , শাসক হয়ে,
স্বতন্ত্রতা স্বীকৃতি পাক, মূর্তি পূজার পাশে।

একাকিত্ব একটা ভয় , জীবনের অস্তিত্ব নিয়ে অনন্তের দিকে নিঃসাড় একা হাঁটার । যদিও এটাই পথচলার শুরু নয় ,অনেক পথ পেরিয়েছি এর আগে,

কখনো তোমায় খুঁজতে হয়না হাজারের ভিড়ে, হারিয়ে যাবেনা জানি। অনেক আশায় সুর বেঁধেছি, মাঝে মাঝে গুনগুন করো তা শুনি ।

তোমার নাম প্রতীক্ষা হোক ,নকল খাচার কল্পনার বেড়া ভাঙ্গুক দমকা হাওয়া । মিথ্যা হোক আমার বিশ্বাস আর বুকে গাঁথা আদুরে আল্পিনের ব্যাথা ।