সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

‎মা ও গণিতের সূত্রাবলী

‎বাবার ট্যাক থেকে টুপ-টাপ খসে পড়ে
‎সংসারের নানান খুচরো।
‎আমার গণিত জানা মা তা কুড়িয়ে রাখেন আঁচলের খুটে।
‎আমি ভাবি সংসার বুঝি কাব্যকথা।
‎মা বলেন – সংসার একটি গণিত ।
‎সংসার গণিত কিনা জানি না,
‎তবে বাবা যখন গ্রামের রাস্তায় কুয়াশার ভেতর
জীবনানন্দের মতো হেঁটে বেড়ান তখন যাবতীয়
গণিতের সূত্রগুলি তার পিছনে পিছনে দৌড়ায়।
‎আর পিথাগরাসের সূত্রে
‎অতিভূজের মতো দুঃখের বোঝা লম্বা হয় ।

‎আমার বাবার লাঙলের বোটায় স্বরবর্ণ
‎আর কাস্তের বাঁকা ফলায় ব্যাঞ্জনবর্ণ
‎তাঁর যোগের খাতায় বিরাট একটা শূন্য
‎সকালে মায়ের সাথে গলা মিলিয়ে পড়তাম
‎”পাখি সব করে রব রাতি পোহাইল
‎কাননে কুসুমকলি সকলি ফুটিল “
‎ওদিকে লাঙলের ফলায় উঠে আসছে মাটি
‎রুখাসুখামাঠে লেখা হচ্ছে বিয়োগের নামতা
‎লক্ষ্মীর পদ্মচিহ্ন আঁকা উঠোন
‎শুনে বৃষ্টি পতনের শব্দ।
‎মায়ের দুচোখে নদী,
‎নদীর জল বারবার ধুয়ে দেয় জলের উঠোন।

‎সকালের রোদমাখানো পাঠশালায়
‎গণিতের হাতে খড়ি দিয়ে
‎মাও একদিন ঘুমিয়ে যায় ।
‎বাবার হাতের রেখা থেকে হারিয়ে যায় তিলোত্তমা।
দ্রুত উড়ে যায় একটি ডানাওয়ালা মেঘ।
‎তখন সমস্ত বোধ তার আগুনের কাছে স্তব্ধ হয়ে যায়।

অঙ্ক না জানা বাবার গাছের বিরহ মাপতে ভুল হয়।
‎আর ভূভারতের মানচিত্র থেকে হারিয়ে যায় সরস্বতী নামের নদী।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
সুকুমার কর

হেমন্তের দেশে

হেমন্তের শস্যহীন ন্যাড়া মাঠ অপেক্ষায় থাকবে | বৃষ্টি জলে ধুয়ে কবিতার বীজ বপন করবে নবীন কবির দল | মুক্তক ছন্দে ভরে উঠবে খামার |

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুকুমার কর

দ্বন্দ

যার সাথে ঘর বেঁধেছি আমি, মেয়েটি ঝগড়ুটে, আধখানা চাঁদ উধাও হলে, হলদে পলাশ ফোটে | যার সাথে ঘর বেঁধেছি আমি, মেয়েটি ঝগড়ুটে

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুকুমার কর

বৃষ্টির নাম আগুন

ফেরিঘাটে চরকা কাটে, চন্দ্রপ্রভারাত। ঘরেরছেলে ঘরে ফেরেনি, দাঁতে কাটেনি ভাত। সাঁকোর উপর বসে আছে, একটা শালিক পাখি।

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুকুমার কর

একা এক ছাতিম

ঈশ্বর দেখিনি আমি |ঈশ্বর পূজেছি| মানুষ দেখেছি আমি |মানুষ পুজিনি |সেই পাপে বিবর্ণ হয়েছে মাটি| ছায়া ফিরে গেছে গাছে |একটি ছাতিম গাছএকা একা রবি ঠাকুরের

সম্পূর্ণ পড়ুন »