সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

ফেরিঘাটে চরকা কাটে
চন্দ্রপ্রভারাত।
ঘরেরছেলে ঘরে ফেরেনি
দাঁতে কাটেনি ভাত।

সাঁকোর উপর বসে আছে
একটা শালিক পাখি।
নক্সি কাঁথায় জীবন খোঁজ্
বিরহী দৈবকী।

সাঁকোর নীচের পাগলিটা রোজ
পথের খোঁজ করে।
মনের ঘরে সিঁদ কেটেছে
পথ নিয়েছে চোরে।

ছন্দকাটে নদীর ঘাটে
একলা যখন রই।
বৃষ্টির নাম আগুন হয়
জীবনের নাম ছই।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
সুকুমার কর

হেমন্তের দেশে

হেমন্তের শস্যহীন ন্যাড়া মাঠ অপেক্ষায় থাকবে | বৃষ্টি জলে ধুয়ে কবিতার বীজ বপন করবে নবীন কবির দল | মুক্তক ছন্দে ভরে উঠবে খামার |

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুকুমার কর

দ্বন্দ

যার সাথে ঘর বেঁধেছি আমি, মেয়েটি ঝগড়ুটে, আধখানা চাঁদ উধাও হলে, হলদে পলাশ ফোটে | যার সাথে ঘর বেঁধেছি আমি, মেয়েটি ঝগড়ুটে

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুকুমার কর

‎মা ও গণিতের সূত্রাবলী

‎বাবার ট্যাক থেকে টুপ-টাপ খসে পড়ে‎সংসারের নানান খুচরো।‎আমার গণিত জানা মা তা কুড়িয়ে রাখেন আঁচলের খুটে।‎আমি ভাবি সংসার বুঝি কাব্যকথা।‎মা বলেন – সংসার একটি গণিত

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
সুকুমার কর

একা এক ছাতিম

ঈশ্বর দেখিনি আমি |ঈশ্বর পূজেছি| মানুষ দেখেছি আমি |মানুষ পুজিনি |সেই পাপে বিবর্ণ হয়েছে মাটি| ছায়া ফিরে গেছে গাছে |একটি ছাতিম গাছএকা একা রবি ঠাকুরের

সম্পূর্ণ পড়ুন »