
কবিতা
নদী, নারী আর কবিতা
তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।
সূর্য ওঠার আগেই
চেতনারা লাশ হয়ে পড়ে থাকে
নির্জন নদীর ধারে,
বে-আব্রু মনকে ঘিরে ধরে
হাজার বছরের ধূসর কুয়াশায়,
কুয়াশার মেঘ সরিয়ে
অনুভবের সূর্য ওঠার পথে
আর একটা চেতনার অপমৃত্যু,
হৃদয় জুড়ে লাশের আঁশটে গন্ধ
অন্তর আত্মার মাঝে ধ্বনিত হয়
বিবেকের সীমাহীন ক্রন্দন

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।

যোগ্য কিংবা অযোগ্যরা সবাই যখন পথের ধারে, চাল পাথরে মিশিয়ে দিতেই, কে আর কাকে চিনতে পারে

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।