সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

আমার ফুল বনে আজ ফুল ফোটাবে
তেমন মালী কই
তুমি ভুল করেও কুল ভাঙ্গো না
মন ভোলানো সই।

আমার চিলকা সকাল শির শিরে রোদ
হাত ছুঁই ছুঁই খেলা
আমার নদীর সঙ্গে দেখা হবার
আগের ছেলে বেলা!

আমার রক্তে আগুন মর্মে ফাগুন
টুপুর পাণার বুক
হারিয়ে ফেলা মোহর খোঁজা
দুরন্ত অসুখ গো আমার
বিচ্ছিরি অসুখ!

আমার সেই মুঠোফোন স্যাড রিংটোন
স্বপ্ন বুনে বুনে।
পথ ভোলালো মন ঘোরালো
স্বোপার্জিত গুণে।

আমার তুলোর পুতুল আদুরে দুল
সানসিল্ক কুন্তল
আমার ভাগ্যজোড়া আকাশ কুসুম
কবিতাই সম্বল !

আমার সালপিয়াল আর
কাঁকুরে পথ
সুর মেলানোর দায়
মুখ বাঁকানো মুখ খানিতেই
রয়েছে তার সায়।

আমার জীবন ভরের সেই সাধনা
সেই সাধনাই সাধি
রুখা পাহাড় কাঁকুরে পথ
সাল পিয়াল এই বাঁধি।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related article

কবিতা
সুমন সিংহমহাপাত্র

জাদুকরের মৃত্যু

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা

Read More »
কবিতা
সুকুমার কর

হেমন্তের দেশে

হেমন্তের শস্যহীন ন্যাড়া মাঠ অপেক্ষায় থাকবে | বৃষ্টি জলে ধুয়ে কবিতার বীজ বপন করবে নবীন কবির দল | মুক্তক ছন্দে ভরে উঠবে খামার |

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

করাঙ্গুলি রুদ্রাক্ষমালায়

অবসন্ন বেলায় ঈশ্বরীর বাগানে, গা এলিয়ে পড়ে ছিল কামরাঙা রোদ, পোড়ো বাড়িটার উঠোন থেকে, উঠে এসে উড়নচণ্ডী হাওয়া দূরান্বয়ী ছায়া দিয়ে

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

ঈশ্বরীর দুঃখ

আমি বসে আছি নিস্তরঙ্গ কলরবকূলে, মালতীলতায় এবার ফুল আসেনি, হাঁড়িতে মা ভবানী, উনুনে পুড়ছে অস্তিত্বের ব্যাকুলতা

Read More »