সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

তুমি কি পেয়েছ কখনো অদৃশ্য
আগুনের আঁচ?
কল্পনায় লেলিহান শিখা, বিশ্বাস হারা নিশ্বাসে দগ্ধ হৃদয়ের গন্ধ?

ধিকিধিকি জ্বলতে জ্বলতে খাক হয়ে যাওয়া
সবুজ হৃদয়ের সবটুকু আশা,
ভালোবাসা দাবানল তাড়িত জন্তুর মতো দ্রুত সরে যায় বাঁচার তাগিদে দূরে কোথাও!

তুমি কি ভেবেছ কখনও
আঁধারভরা জীবনের ব্যথা!
নদীর স্রোতের মতো জীবন সুর্য
ঢলে যাওয়ার বেলা!
বালুকাবেলায় ভাঙা গড়া খেলাঘর —
শুনেছ কি সেইসব উদ্দাম ঢেউয়ের শব্দ?

তবুও জীবনই হাত পাতে,নতজানু হয় জীবনের কাছে
ঋণী হতে চায় লালিত প্রত্যয়ের কাছে।

হে অগ্নি নিবারক এবার তুমি জাগো
হাত বাড়াও চেরাপুঞ্জির দিকে,
হৃদয়ের চিতা ভস্ম থেকে
আবারও জেগে উঠুক সবটুকু প্রত্যাশা
ফিনিক্স পাখির মতো।

Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো কিছু লেখা

কবিতা
সুমন সিংহমহাপাত্র

জাদুকরের মৃত্যু

আমার ছিল বাউল হওয়ার শখ,
আমার ছিল জাদু শেখার কথা,
আমার ছিল ঘুমিয়ে পড়ার মন,
নীল আকাশে জড়িয়ে নকশী কাঁথা

Read More »
কবিতা
সুকুমার কর

হেমন্তের দেশে

হেমন্তের শস্যহীন ন্যাড়া মাঠ অপেক্ষায় থাকবে | বৃষ্টি জলে ধুয়ে কবিতার বীজ বপন করবে নবীন কবির দল | মুক্তক ছন্দে ভরে উঠবে খামার |

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

করাঙ্গুলি রুদ্রাক্ষমালায়

অবসন্ন বেলায় ঈশ্বরীর বাগানে, গা এলিয়ে পড়ে ছিল কামরাঙা রোদ, পোড়ো বাড়িটার উঠোন থেকে, উঠে এসে উড়নচণ্ডী হাওয়া দূরান্বয়ী ছায়া দিয়ে

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

ঈশ্বরীর দুঃখ

আমি বসে আছি নিস্তরঙ্গ কলরবকূলে, মালতীলতায় এবার ফুল আসেনি, হাঁড়িতে মা ভবানী, উনুনে পুড়ছে অস্তিত্বের ব্যাকুলতা

Read More »