সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।
নির্জন পথটায় যানবাহন ছিল না
ছিল না লোকচলাচল
ছিল না কোনো ল্যামপোস্ট
তবু দাঁড়িয়ে ছিল রক্তচক্ষুর ট্রাফিক সিগন্যাল।
সেই পথে পাখিদের সভা
দেখতে এসেছিল চন্দ্রমুখী আলোর সন্ধ্যা
তার ইচ্ছাপ্রধান মনোনয়ন থমকে গেল
ট্রাফিক সিগন্যালের ইশারায়
নিভে গেল আলো
তখনই বৃষ্টি এসে ঝাঁপিয়ে পড়ে ভেঙে দিল সভা
অবিশ্বাসী চোখের কোল ভরে দিল লবণাক্ত ঢেউ
আলোর কান্নায় কোনো ভেজাল ছিল না
সেদিন দেখেছিল নির্জন পথের জলভাসি সন্ধ্যা
প্রবল দৃষ্টিপাতে।
ততক্ষণে স্টীমারলঞ্চ ছেড়ে যায় সদরঘাট থেকে
স্টীমারে রেলিং ছুঁয়ে ঝুঁকে ঝুঁকে দেখেছিল
জলভাসি পথের জল কোনো কোনো ক্লান্ত দার্শনিক।
সব জল একাকার
সব স্রোত ধারাবাহিক নয় যদিও
ট্রাফিক সিগন্যাল কোনো ধমকও দেয় না।
চন্দ্রমুখী আলোর মনোনয়নে কোনো ভুল ছিল না
আসলে ট্রাফিক সিগন্যালেই ছিল
যান্ত্রিক গণ্ডগোল।
কান্নার গভীরতা কেউ কখনো মেপে দেখে নি
মেপে দেখার কথা ভেবেও দেখেনি কেউ
পথের গন্তব্য আর জলের গভীরতা নিয়েই
ব্যস্ত ছিল রুগ্নপ্রায় ট্রাফিক সিগন্যাল ।।
Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

আবর্ত

পাতাল থেকে উঠে আসছে, অন্ধকারের নারকীয় আবর্ত। আমার ঘরে এখন মৃতপ্রায় সকাল, অনিচ্ছুক সংলাপে লিখে যাচ্ছে দগ্ধ তরুর আলেখ্য।

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

পায়ে পায়ে পথ চলা, তোমার সঙ্গে কথা বলা, ফুরোয় না ফুরোয় না একেবারেই । চলো যাই নীপবনে, আপনমনে প্রত্নলিপির আবক্ষস্নান

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

বিভ্রান্তির কাল

ঘুম থেকে উঠে দেখি, আকাশটা নেই, চিলগুলো উড়ে গেছে, চিলেকোঠাতেই

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

চলো, ফিরে যাই

একরাশ ধুলোর ঘূর্ণি ঘুরপাক দিয়ে, তছনছ করে দিচ্ছে ঘর সংসারের প্রাত্যহিক ভাষা, ভেঙে দিচ্ছে সম্ভ্রমের ভালোবাসা, আর দৈনন্দিন নিরাপত্তা।

Read More »