
স্মৃতিরা নাড়া দেয়
বদলে গেছে সময় বদলায়নি হরবেলার বার্তা বরণ, বদলে গেছে মেঘ বৃষ্টির আসা যাওয়া, বদলায়নি চাঁদের মিষ্টি কিরণ।
স্মৃতির পাতায় আজও খোঁচা দেয়
অতীতের আঁকড়ে থাকার মুহূর্তগুলো।
ভোরে যে পাখির ডাকে ঘুম ভেঙে যেত
এখন ডাকটি দূর আকাশে হারিয়ে গেছে।
তবে আসে ঠিক যেন জোর করা শিশুর
বিষাদ ভরা সুরে প্রথম বর্ণ বলার মতো।
সুর তালের কোনো মেল বন্ধন নেই
আছে ক্ষীণ স্বরের অনুনয় বিনয়।
তার নিজের কোনো সদিচ্ছা নেই
চাপ দেওয়ার জন্যই হয়তো সে বলছে।
দায় দায়িত্বের বোঝা নেই কাঁধে
হার জিতোর প্রশ্ন নেই মনে।
তবুও যেন উদাসীনতার মেঘে ঢাকা
ঝড়ের ঝাপটায় নীড় হারা পাখি।
প্রতিটি ডাকের সঙ্গে ভেসে আসে
অনেকগুলো এলোমেলো বর্ণ গন্ধ।
সে হয়তো বিদায় চাইছে এ জগত থেকে
কিংবা প্রিয়জনকে ডাকছে তার আওয়াজ
খুবই মর্মভেদী তাঁর আওয়াজ
বুঝতে পারার মতো কেউ নেই।

বদলে গেছে সময় বদলায়নি হরবেলার বার্তা বরণ, বদলে গেছে মেঘ বৃষ্টির আসা যাওয়া, বদলায়নি চাঁদের মিষ্টি কিরণ।

প্রশ্ন একটাই আপনি কোন ধর্মের? পৃথিবীতে এটাই কি পরিচয়? যদি তাই হয়, তাহলে ছিঁড়ে ফেলো সবধর্মের পবিত্র গ্রন্থ খানি!

জলাধারের সাথে কোনো তুলনা হয়না । তার সাথে আমার বহুকালের বন্ধুত্ব । আমার দুই দিকে আছে জন্ম জন্মান্তরের প্রেমসী । এ সম্পর্ক নাড়ী নক্ষত্রের সাথে খেল বন্ধন রয়েছে ।

একদিন হঠাৎ করে কালো মেঘ এল আকাশে চারিদিকে থমথমে পরিস্থিতি । তারি মাঝে মেঘের গুরুগম্ভীর ডাকে ভয়ে কম্পিত সারা শরীর বিদ্যুতের ঝলকানিতে চোখ বন্ধ ।