
নদী, নারী আর কবিতা
তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।
জ্ঞানী বই পড়ে, নাকি
বই পড়ে জ্ঞানী হয়?
কত লোকে পড়ে বই
ওরা সব-জ্ঞানী নয়।
কেউ পড়ে বাসে ট্রেনে
কেউ পড়ে তফাতে
কেউ পড়ে দিন রাত
শুয়ে বসে সোফা তে।
ঢের লোকে চাখে বই
সিকি পড়া সারে না,
সব পড়া শেষ বলে-
জ্ঞান দিতে ছাড়ে না।
এটা পড়ো, সেটা পড়ো,
পড়ো শ-এ হাজার
সব বই পড়া চাই
মেলে যা তা বাজারে।
সব বই পড়ে ফেলা
কাজ মোটে সোজা নয়
বেছে বেছে বই পড়া-
লোকেরাই বড় হয়।
এ যুগের ছেলে মেয়ে
পড়ে বই অল্প
ফোন পেলে গিলে খায়
কার্টুনের গল্প
সারাদিন বসে শুয়ে
ফোন খানা দেখা চাই
বই পড়ে হবে কি যে,
বইয়ে আছে কিবা ছাই?

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।

যোগ্য কিংবা অযোগ্যরা সবাই যখন পথের ধারে, চাল পাথরে মিশিয়ে দিতেই, কে আর কাকে চিনতে পারে

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।