কেউবা এখন শুনছে বসে
নীরবতার গান,
কেউ হারালো সমস্ত সুর
মধুর কলতান।
হাজার কথা খুনসুটি আর
কতক অভিমান,
মুহূর্তে সব হারিয়ে গেল
বিষন্নতার ঘ্রাণ।
কিসের ত্বরে কিসের দরে,
নীরবতা উজাড় করে,
ভাবনাগুলো ঘুরেফিরে
লুকোয় গিয়ে মনের ঘরে।
সূর্য ওঠে পুবের কোণে
নীরবতা সময় গুণে,
কেউবা দূরে যাচ্ছে সরে,
কেউ সরে যায় দূরের ত্বরে।
সবাই জানি, কেউ জানি না,
মন যে কখন হয় আনমনা,
মনকে নিয়ে কেউ ভাবি না,
ভাবনাগুলো মনের মানা।
কেউভাবে গো মন যে স্বাধীন,
আমরা চলি মনের বলে।
আমার কাছে মন পরাধীন,
যেমনি চালায় তেমনি চলে।

বৃষ্টি আমার অনেক প্রিয়,
প্রিয় অনেক কিছুই,
বাতাসের ওই হালকা ছোঁয়া,
গন্ধ মাখা রঙিন ধোঁয়া,
লাল রঙা ওই পূবের আলো,

মন ডানাতে ভর করে আজ,
মেঘের দেশে দিলাম পাড়ি,
তাই বলে কি যায় গো বলা, মাটির সাথে আমার আড়ি।

কেউবা এখন শুনছে বসে নীরবতার গান,কেউ হারালো সমস্ত সুরমধুর কলতান। হাজার কথা খুনসুটি আরকতক অভিমান, মুহূর্তে সব হারিয়ে গেল বিষন্নতার ঘ্রাণ।