সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

আরে আরে, রাজেন না কি? কদ্দিন পর দেখা,
এত রাত্রে বনের পথে যাচ্ছ একা একা?
একসঙ্গেই যাওয়া যাবে, বাড়ি ফিরছ না কি?
চলো তবে, আমিও এখন কাছাকাছিই থাকি।

আজকে আবার অমাবস্যা, ঘুটঘুটে রাত কালো,
এমন রাতে এমন রাস্তা নয় কো মোটেই ভালো—
জানোয়ারের ভয় নয় ভাই, এমন বনবাদাড়ে
জেনে রেখো, এমন রাতেই প্রেতের প্রকোপ বাড়ে।

হেস না ভাই, সত্যি কথা, একফোঁটা নয় মিথ্যা,
ভূত পেতনি আজগুবি নয়, নয় ‘ফ্যান্টাসি’,’মিথ’ তা।
অমাবস্যার এমন রাতে আকাশে নাই চাঁদ-তারা,
এমন রাতেই মানুষ শিকার করেন পেতে ফাঁদ তাঁরা।

ফন্দি তাঁদের খুব প্যাঁচালো, আড়াই পাকের জিলিপি,
হাসছ ভায়া? আমার কথা করছ না কি বিলিভ-ই?
মিথ্যা নয় কো, এসব কথা এক্কেবারেই সাচ্চা,
কী বলছো? প্রমাণ পেলে তবেই মানবে?–আচ্ছা—

টর্চটা তোমার একবারটি জ্বালিয়ে ধরো হাতে,
এবার শোনো, তুমি-আমি চলছি তো একসাথে—–
কিন্তু দেখো, পথে পড়ে একলা তোমার ছায়া,
আরে রাজেন! শোনো, শোনো, পালাও কেন ভায়া?

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

ছড়া
সৌম্যদীপ সৎপতি

ভয়

বড়াই শুনে মনে তো হয় উল্টে দেবে সরকারই,
শুনতে পেলুম সেই তোমারই ভূতের নাকি ডর ভারি! লজ্জা কিসের? আচ্ছা রোসো,
ধৈর্য ধরে খানিক বসো,

সম্পূর্ণ পড়ুন »
ছড়া
সৌম্যদীপ সৎপতি

খতরনাক খেল

খেলার কথা শুনবি যদি, বলছি যা দে মন তাতে, দেখেছিলুম খেল একখান হ্যালোইনের সন্ধ্যাতে।সেদিন রাতে ভূতুম পাড়ার “মামদো ইলেভেন্স” দলে

সম্পূর্ণ পড়ুন »