সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

ভালোবাসার সংরক্ষিত আসনের ভাষ্যকার
আমি নই।
তবু জানি আপাত-নিরীহ চারটি অক্ষর
কত কথা কত কাহিনির কত পর্যটনের
দ্যুতি ছড়িয়ে দেয় আঁধারমাণিক বিরহী গ্রামের
পাঁজরে পাঁজরে।
স্মৃতিসৌধে আকাশ জুড়ে ছুটে যায়
চেনা মুখের আদল
মন্দিরে মন্দিরে বাজে আরতি
জানালায় বসে থাকে পলাশের বন
সমস্ত মন্ত্রণা নিয়ে
রত্নগিরি প্রদক্ষিণ করি
পূর্বজন্মের জাতক কথা
আমাকে আলোকিত করে
ভালোবাসার রঙ মাখায় সুভগ অঙ্গের মুদ্রায়
পূর্ণিমার লগ্ন ছুঁয়ে ছুটে আসে বৃন্দাবনী গান ।।
আমার বন্ধুবর্গের ঠিকানা খুঁজে
পাঠিয়ে দিলাম
দূরদর্শী ভালোবাসার নির্বিকল্প শুদ্ধ অঙ্গীকার ।।

Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

আবর্ত

পাতাল থেকে উঠে আসছে, অন্ধকারের নারকীয় আবর্ত। আমার ঘরে এখন মৃতপ্রায় সকাল, অনিচ্ছুক সংলাপে লিখে যাচ্ছে দগ্ধ তরুর আলেখ্য।

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

পায়ে পায়ে পথ চলা, তোমার সঙ্গে কথা বলা, ফুরোয় না ফুরোয় না একেবারেই । চলো যাই নীপবনে, আপনমনে প্রত্নলিপির আবক্ষস্নান

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

বিভ্রান্তির কাল

ঘুম থেকে উঠে দেখি, আকাশটা নেই, চিলগুলো উড়ে গেছে, চিলেকোঠাতেই

Read More »
কবিতা
চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

চলো, ফিরে যাই

একরাশ ধুলোর ঘূর্ণি ঘুরপাক দিয়ে, তছনছ করে দিচ্ছে ঘর সংসারের প্রাত্যহিক ভাষা, ভেঙে দিচ্ছে সম্ভ্রমের ভালোবাসা, আর দৈনন্দিন নিরাপত্তা।

Read More »