বিরামহীন বৃষ্টি ধারায়,
আকাশ বুঝি ক্লান্ত!
জল থৈ থৈ পুকুর ঘাটে,
দিনটি বড়ই শ্রান্ত।
ভিজে ভিজে ব্যস্ততা আজ,
চলছে ধীরু পায়।
শব্দেরা সব লুকিয়ে আছে,
বৃষ্টির আবছায়ায়।
নিজের কথা নিজেই শুনি,
মিষ্টি মধুময়,
ভালো লাগার দিনগুলি তে,
এমনি বুঝি হয়! ?

বৃষ্টি আমার অনেক প্রিয়,
প্রিয় অনেক কিছুই,
বাতাসের ওই হালকা ছোঁয়া,
গন্ধ মাখা রঙিন ধোঁয়া,
লাল রঙা ওই পূবের আলো,

মন ডানাতে ভর করে আজ,
মেঘের দেশে দিলাম পাড়ি,
তাই বলে কি যায় গো বলা, মাটির সাথে আমার আড়ি।

কেউবা এখন শুনছে বসে নীরবতার গান,কেউ হারালো সমস্ত সুরমধুর কলতান। হাজার কথা খুনসুটি আরকতক অভিমান, মুহূর্তে সব হারিয়ে গেল বিষন্নতার ঘ্রাণ।