মন ডানাতে ভর করে আজ,
মেঘের দেশে দিলাম পাড়ি,
তাই বলে কি যায় গো বলা,
মাটির সাথে আমার আড়ি।
মেঘবালিকা বৃষ্টি নামায়
অঝোর ধারায় পৃথ্বী পরে,
সবুজ বরণ কচি পাতায়
স্বর্ণ রুপী জ্যোৎস্না ঝরে।
রং তারাদের ঝিকিমিকি,
চন্দ্র লোকের অচিনপুরে,
চড়বে কি গো মেঘের ভেলায়,
রামধনুকে দেখার তরে?
ছায়াপথের গোলক ধাঁধায়,
নিহারিকায় তারার মেলা,
ধুমকেতুর ওই আলোর ছটায়,
পৃথিবী এক প্রেমের ভেলা।
নীল সবুজের সমাহারে ,
বনবনিয়ে ঘুরছে গ্রহ ,
ওইখানেতে আমার বাড়ি ,
ওই দেখা যায় আমার গেহ ।

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।

পাতাল থেকে উঠে আসছে, অন্ধকারের নারকীয় আবর্ত। আমার ঘরে এখন মৃতপ্রায় সকাল, অনিচ্ছুক সংলাপে লিখে যাচ্ছে দগ্ধ তরুর আলেখ্য।

পায়ে পায়ে পথ চলা, তোমার সঙ্গে কথা বলা, ফুরোয় না ফুরোয় না একেবারেই । চলো যাই নীপবনে, আপনমনে প্রত্নলিপির আবক্ষস্নান