সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

বদলে গেছে সময় বদলায়নি হরবেলার বার্তা বরণ
বদলে গেছে মেঘ বৃষ্টির আসা যাওয়া
বদলায়নি চাঁদের মিষ্টি কিরণ।

বদলে গেছে দিনকাল বদলায়নি বিহ্বল সুরের বাজনা
বদলে গেছে সেই দিনের কথা
বদলায়নি মনের বাসনা

বদলে গেছে ছায়া বদলায়নি প্রকৃতির টান
বদলে গেছে প্রখর রোদ্রের জ্বালা
বদলায়নি সারিবদ্ধ পাখির নীড়ে ফেরার গান ।

বদলে গেছে মনের অনুভূতি বদলায়নি আগমনী
বদলে গেছে রূপের রঙের ছোঁয়া
বদলায়নি মন্দিরে শঙ্খ-কাঁসরের ধ্বনি।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
উত্তম কুমার মাহাত

ধর্মেই মৃত্যু

প্রশ্ন একটাই আপনি কোন ধর্মের? পৃথিবীতে এটাই কি পরিচয়? যদি তাই হয়, তাহলে ছিঁড়ে ফেলো সবধর্মের পবিত্র গ্রন্থ খানি!

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
উত্তম কুমার মাহাত

বুঝতে পারার মতো কেউ নেই

স্মৃতির পাতায় আজও খোঁচা দেয় অতীতের আঁকড়ে থাকার মুহূর্তগুলো। ভোরে যে পাখির ডাকে ঘুম ভেঙে যেত এখন ডাকটি দূর আকাশে হারিয়ে গেছে।

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
উত্তম কুমার মাহাত

দুই প্রেমিকা

জলাধারের সাথে কোনো তুলনা হয়না । তার সাথে আমার বহুকালের বন্ধুত্ব । আমার দুই দিকে আছে জন্ম জন্মান্তরের প্রেমসী । এ সম্পর্ক নাড়ী নক্ষত্রের সাথে খেল বন্ধন রয়েছে ।

সম্পূর্ণ পড়ুন »
কবিতা
উত্তম কুমার মাহাত

আমি একা

একদিন হঠাৎ করে কালো মেঘ এল আকাশে চারিদিকে থমথমে পরিস্থিতি । তারি মাঝে মেঘের গুরুগম্ভীর ডাকে ভয়ে কম্পিত সারা শরীর বিদ্যুতের ঝলকানিতে চোখ বন্ধ ।

সম্পূর্ণ পড়ুন »