সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

বেঁচে আছে পোলাপান স্মার্টফোন সাপোর্টে

মুখোমুখি কথা নেই, ফোনে কাটে ঘন্টা,
সেল্ফ আছে, বই নেই, PDF-এ মনটা।
বুকে ভালোবাসা নেই, ফেসবুকে থইথই,
দেখা হলে চুপচাপ, হোয়াটসঅ্যাপে হইচই।

টুইটারে ঠুইঠাই, সব কিছু জানা চাই,
স্টেজে উঠে বুক কাপে, আজে বাজে দূরছাই।
জন্মেছে ছেলে কবে জানে নাকো বাবা-মা-ও,
ফেসবুকে জমকালো, ঘটা করে পোস্ট দাও।

ভরে গেছে দুনিয়াটা সেল্ফির হিড়িকে,
প্রাণ যাক, ছবি রবে, স্ট্যাটাসের নিরিখে।
সারারাত চ্যাট চলে, জমে নটিফিকেশন,
খাদ্যে অরুচিভাব, নির্জলা অনশন।

মাথা ঘোরে বনবন, চোখ আসে বেরিয়ে,
তবুও যায় না নেওয়া চোখ দুটো সরিয়ে।
ভোরবেলা বোঝা যায়, একাউন্ট ছিল ফেক,
হবে ও পাড়ার কেউ, মেরে গেছে খালি ভেক।

তবুও সুখের কথা, প্রোফাইল পিকচারে,
বেড়েছে লাইক কিছু, ফেসবুক সংসারে।
খেঁদি, পেঁচি, পরি হয়, লাইকের দাপটে,
বেঁচে আছে পোলাপান, স্মার্টফোন সাপোর্টে।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
তাপস পাত্র

হারাধন চরিত

হারাধনের একটি ছেলে — ঘুরে পাড়া ময়, অঢেল টাকা হারাধনের — তাই একটাতে কী হয়! তাই তো হারুর দুইটি ছেলে হলো বছর বাদে, তিনটি ছেলের

Read More »
কবিতা
তাপস পাত্র

বেঁচে আছে পোলাপান স্মার্টফোন সাপোর্টে

মুখোমুখি কথা নেই, ফোনে কাটে ঘন্টা, সেল্ফ আছে, বই নেই, PDF-এ মনটা।বুকে ভালোবাসা নেই, ফেসবুকে থইথই,দেখা হলে চুপচাপ, হোয়াটসঅ্যাপে হইচই।

Read More »
কবিতা
তাপস পাত্র

নেশাখোর

নেশা আমি করি নাকো, তবু নেশা ছাড়া বাঁচা দায়! তাই একদিন গাঁজা খেয়ে শুয়েছিলাম বিছানায়।

Read More »
নাটক
তাপস পাত্র

স্বর্গ আছে শান্তি নেই

নারায়ণ নারায়ণ, প্রথমেই সভাপতি মহাদেবের চরণ যুগলে প্রণতি জানাই তৎসহ কৃষ্ণ, ব্রহ্মা সকল দেবগণের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা। আজ একসপ্তাহ হল স্বর্গে গণতন্ত্র প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠান গত হয়েছে।

Read More »