
কবিতা
যদি যেতে না দিই
দাঁড়াও না ভাই একটু আমার কাছে
একটু কথা তোমায় খুলে কই —
সকালবেলা উঠে গিয়ে দেখি
হারিয়ে গেছে আমার ভাঙ্গা মই।
কয়েকজন বন্ধু
শান বাঁধানো বটের ছায়ায়
চা পানের সাথে কিছু ধোঁয়া
পকেট গড়ের মাঠ
সবই ধারবাকি — ভবিষ্যৎ চেয়ে
মনে আনন্দ দিতে কিছু খোশগল্প
নামের উপাধি আড্ডাবাজ
আজকের গল্প কাল ধোঁয়া
কিছুদিনে
বাড়তে বাড়তে বিষ
ভাঙতে ভাঙতে শূন্য
আড্ডার দেনা– মাথার ভারে
বটের ছায়া নিশ্চুপ।

দাঁড়াও না ভাই একটু আমার কাছে
একটু কথা তোমায় খুলে কই —
সকালবেলা উঠে গিয়ে দেখি
হারিয়ে গেছে আমার ভাঙ্গা মই।

দাঁড়াও না ভাই একটু আমার কাছে
একটু কথা তোমায় খুলে কই —
সকালবেলা উঠে গিয়ে দেখি
হারিয়ে গেছে আমার ভাঙ্গা মই।