সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

‎একটা, দুটো, দশটা কালো হাত
‎কেবল খোঁজে নরম ফুলের ঘ্রাণ।
‎রক্তরাঙা টুকটুকে দুই চোখ,
‎পশুর চেয়েও হিংস্র হাতের নখ।

‎সুযোগ বুঝেই ঝাঁপিয়ে পড়ে দেখে—
‎একটা, দুটো, দশটা গোলাপফুল,
‎স্পর্শকাতর পাপড়িগুলো কাঁপে।
‎চাঁদও বোধহয় মুখ ঢেকেছে লাজে।

‎অন্ধকারে বিক্ষত লাল দেহ,
‎রক্তে মোছে নাম–পরিচয় সব।
‎ছিন্ন করে সব বাঁধনের ডোর,
‎ঝরে পড়ে স্বপ্নে বোনা ভোর ।

‎এভাবেই জ্বলছে সমাজ রোজ
‎পোড়ায় যারা তারাই সমাজপতি
‎আমরা থাকি মুখোশে মুখ ঢেকে
‎লাল-সবুজ মোমবাতির আলোয়।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু লেখা

কবিতা
বৃষ্টি সিংহমহাপাত্র

স্পর্শকাতর

‎একটা, দুটো, দশটা কালো হাত‎, কেবল খোঁজে নরম ফুলের ঘ্রাণ।‎ রক্তরাঙা টুকটুকে দুই চোখ, ‎পশুর চেয়েও হিংস্র হাতের নখ।

Read More »
কবিতা
বৃষ্টি সিংহমহাপাত্র

চিরস্থায়ী

সেদিন শীতকাল,
উত্তরে খোলা জানালা দিয়ে এসে
লাল কটা পাপড়ি
স্থান খুঁজে নেয় মনের অন্তঃপুরে ।
শীতল বাতাস, গরম চায়ে সকাল ।

Read More »