
নদী, নারী আর কবিতা
তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।
দিব্যি লোকে লুটছে টাকা
পথের ধারে গলির মোড়ে
আমার পকেট দেদার ফাঁকা
হচ্ছে প্রবল ভাটার তোড়ে!
দেশের টাকা লুটছে যারা
তারাই সমাজে রাষ্ট্র চালায়
পরের হাতে দেশটা বেঁচে
সুযোগ বুঝে বিদেশ পালায়
দিব্যি আছি মনের সুখে
হোক না পকেট গড়ের মাঠ
পেট চালাতে বেকার ভাতা
দেশের মাথায় চাঁদের হাট!
লুটছে সবাই দুহাত ভরে
ছাড়ছে না কেউ ইঞ্চি ফুট
দেখছে লোকে মনের সুখে
চলছে দেশে হরির লুট
অর্থ লুটেই হয় কি কেবল
লুটতে হবে জ্ঞানের মাথা
শিক্ষাটাকে গুঁড়িয়ে দিলেই
চলবে দেশে দিব্যি যা তা !
পেটের খোরাক নাইবা মিটুক
জ্ঞানের খোরাক ‘কথাঞ্জলি’
পরীক্ষাতে শূন্য পেয়েও
গ্রেস মার্কস এ ভরছে থলি!
শৈশব আজ লুটছে যারা
তাদের হাতেই দেশের শাসন
বিশ্বসেরার তকমা পেতে
জগৎজোড়া দিচ্ছে ভাষণ
রাজার পাপে রাজ্য পাপী
মরছে লোকে মাথা কুটে
বলছে সবাই দেশটা নাকি
ঘুচলো শেষে হরির লুটে।

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।

যোগ্য কিংবা অযোগ্যরা সবাই যখন পথের ধারে, চাল পাথরে মিশিয়ে দিতেই, কে আর কাকে চিনতে পারে

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।