
হারাধন চরিত
হারাধনের একটি ছেলে — ঘুরে পাড়া ময়, অঢেল টাকা হারাধনের — তাই একটাতে কী হয়! তাই তো হারুর দুইটি ছেলে হলো বছর বাদে, তিনটি ছেলের
হারাধনের একটি ছেলে —
ঘুরে পাড়া ময়,
অঢেল টাকা হারাধনের —
তাই একটাতে কী হয়!
তাই তো হারুর দুইটি ছেলে
হলো বছর বাদে,
তিনটি ছেলের বাপ হতে চায়
— মনটা যে তার কাঁদে।
তিনটি ছেলে হলো না হায়,
তিনের বেলায় মেয়ে,
তাতেও হারু হাল ছাড়ে না —
এমনই সে গেয়ে।
এভাবেই দিন কেটে যায়
নতুন তারিখ-সন,
দশটি ছেলে হলো শেষে —
তৃপ্ত হারুর মন।
তখন ঘরে বিরাট অভাব,
একটিও নেই টাকা,
দশটি ছেলের চিৎকারেতে
যায় না ঘরে টেকা।
হারুর কথা কেউ শোনে না —
এমনই সব ছেলে,
শেষে ছেলেরা সব করল চুরি
— হারুই এখন জেলে।

হারাধনের একটি ছেলে — ঘুরে পাড়া ময়, অঢেল টাকা হারাধনের — তাই একটাতে কী হয়! তাই তো হারুর দুইটি ছেলে হলো বছর বাদে, তিনটি ছেলের

মুখোমুখি কথা নেই, ফোনে কাটে ঘন্টা, সেল্ফ আছে, বই নেই, PDF-এ মনটা।বুকে ভালোবাসা নেই, ফেসবুকে থইথই,দেখা হলে চুপচাপ, হোয়াটসঅ্যাপে হইচই।

নেশা আমি করি নাকো, তবু নেশা ছাড়া বাঁচা দায়! তাই একদিন গাঁজা খেয়ে শুয়েছিলাম বিছানায়।

নারায়ণ নারায়ণ, প্রথমেই সভাপতি মহাদেবের চরণ যুগলে প্রণতি জানাই তৎসহ কৃষ্ণ, ব্রহ্মা সকল দেবগণের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা। আজ একসপ্তাহ হল স্বর্গে গণতন্ত্র প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠান গত হয়েছে।