কাল রাতভর বৃষ্টি হয়েছে অবিরাম,
ভিজে ডানা নিয়ে শালিক পাখিদের,
খাবারের খোঁজে নেই বিরাম।
জাম গাছের চিকন কচি পাতায়
বিন্দু বিন্দু জল,
ছোট ছোট গর্ত গুলো আজ
জলে টলমল।
প্রাণ ফিরে পেয়ে সবুজের দল ,
খুশিতে করিছে আরো ঝলমল ,
এক ঘুঘু পাখি খাবারের ত্বরে,
ভিজিয়া ভিজিয়া ঘুরেফিরে মরে ।
বাঁশ গাছগুলো ঝুকে ঝুঁকে পড়ে,
ছাতার পাখিরা কিচিমিচি করে,
মেঘের আড়ালে বিরাজে তপন,
আজ বুঝি তার বিশ্রামে মন।

বৃষ্টি আমার অনেক প্রিয়,
প্রিয় অনেক কিছুই,
বাতাসের ওই হালকা ছোঁয়া,
গন্ধ মাখা রঙিন ধোঁয়া,
লাল রঙা ওই পূবের আলো,

মন ডানাতে ভর করে আজ,
মেঘের দেশে দিলাম পাড়ি,
তাই বলে কি যায় গো বলা, মাটির সাথে আমার আড়ি।

কেউবা এখন শুনছে বসে নীরবতার গান,কেউ হারালো সমস্ত সুরমধুর কলতান। হাজার কথা খুনসুটি আরকতক অভিমান, মুহূর্তে সব হারিয়ে গেল বিষন্নতার ঘ্রাণ।