সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

আবার আসবো আমি
আসবো ফিরে
চৈতি রাতের চাঁদনী হয়ে
নিশীথের নিঝুম নিরালায়।

আবার আসবো ফিরে
স্নিগ্ধ শিলাবতী তীরে
নরম জ্যোৎস্না মাখা
শুভ্র বালু রাশি দিয়ে

চুমু চুরির অভিসারে!

গোপন প্রিয়ার
চকিত ছলনা হয়ে।

আবার আসবো আমি
আসবো ফিরে
ভোরের শান্ত শিশির হয়ে
নিভৃতের অনন্ত নীরবতায়।

আবার আসবো ফিরে
লাজুক লতার লজ্জা ভরে
প্রিয়ার নীল চোখের
মুক্তাঝরা অশ্রু হয়ে

আবার আসবো আমি ফিরে
রাঙ্গা ঠোঁটের মধুর চুম্বনে!

Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
সৌমিত্র সিংহ মহাপাত্র

নদী, নারী আর কবিতা

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।

Read More »
Back to school in India
কবিতা
সৌমিত্র সিংহ মহাপাত্র

ছেলেবেলা

আমার ফুল বনে আজ ফুল ফোটাবেতেমন মালী কই তুমি ভুল করেও কুল

Read More »
কবিতা
সৌমিত্র সিংহ মহাপাত্র

যোগ্য আঘাত

যোগ্য কিংবা অযোগ্যরা সবাই যখন পথের ধারে, চাল পাথরে মিশিয়ে দিতেই, কে আর কাকে চিনতে পারে

Read More »
Indian woman in sari back view
কবিতা
সৌমিত্র সিংহ মহাপাত্র

কথা বলো

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।

Read More »