জীবনের শেষ পাতা
মুছে ফেলা যায় কি?
কঠিন সময় গুলো
ভুলে থাকা যায় কি?
শুধু মন উচাটন
হাবুডুবু খায় জন,
অবশেষে ফিরে আসে
নিরুপায় নিদারুণ।
কত ব্যথা কত জ্বালা
আর নেওয়া যায় না,
দেওয়ালেতে পিঠ ঠেকা,
আর ভয় পায় না।
সময়ের সাথে সবই
ফিকে হয়ে আসে যে,
উদিল নতুন ভানু
এ হৃদয় ভাসে যে।

বৃষ্টি আমার অনেক প্রিয়,
প্রিয় অনেক কিছুই,
বাতাসের ওই হালকা ছোঁয়া,
গন্ধ মাখা রঙিন ধোঁয়া,
লাল রঙা ওই পূবের আলো,

মন ডানাতে ভর করে আজ,
মেঘের দেশে দিলাম পাড়ি,
তাই বলে কি যায় গো বলা, মাটির সাথে আমার আড়ি।

কেউবা এখন শুনছে বসে নীরবতার গান,কেউ হারালো সমস্ত সুরমধুর কলতান। হাজার কথা খুনসুটি আরকতক অভিমান, মুহূর্তে সব হারিয়ে গেল বিষন্নতার ঘ্রাণ।