সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

নেশা আমি করি নাকো
তবু নেশা ছাড়া বাঁচা দায়!
তাই একদিন গাঁজা খেয়ে
শুয়েছিলাম বিছানায়।

শুনলে অবাক হবে –
বিছানায় শুয়ে শুয়ে,
যোগ করি, গুণ করি,
চার তবু হয় না যে
কিছুতেই দুয়ে দুয়ে!

তারপর বিয়োগেতে
করে তার সমাধান,
তবেই হলাম আমি
আল্লাদে আটখান!

কিন্তু যে কী ফ্যাসাদ
দেওয়ার ঘড়িখানা –
কাঁটা তার ঘোরেনাকো,
ঘড়ি ঘোরে একটানা!

কটা বাজে সেটা দেখা
কিছুতেই যায় না,
তাইতো বাধ্য হয়ে
দেখলাম আয়না…

হায় রাম! তোবা তোবা!
আয়নার মধ্য –
পা হড়কে কে’টা যেন
পড়ে গেছে সদ্য!

আমার মতন সেও
এক মুখ, একই চোখ,
তবু আমি নিশ্চিত –
সে শালা অন্যলোক!

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
তাপস পাত্র

হারাধন চরিত

হারাধনের একটি ছেলে — ঘুরে পাড়া ময়, অঢেল টাকা হারাধনের — তাই একটাতে কী হয়! তাই তো হারুর দুইটি ছেলে হলো বছর বাদে, তিনটি ছেলের

Read More »
কবিতা
তাপস পাত্র

বেঁচে আছে পোলাপান স্মার্টফোন সাপোর্টে

মুখোমুখি কথা নেই, ফোনে কাটে ঘন্টা, সেল্ফ আছে, বই নেই, PDF-এ মনটা।বুকে ভালোবাসা নেই, ফেসবুকে থইথই,দেখা হলে চুপচাপ, হোয়াটসঅ্যাপে হইচই।

Read More »
কবিতা
তাপস পাত্র

নেশাখোর

নেশা আমি করি নাকো, তবু নেশা ছাড়া বাঁচা দায়! তাই একদিন গাঁজা খেয়ে শুয়েছিলাম বিছানায়।

Read More »
নাটক
তাপস পাত্র

স্বর্গ আছে শান্তি নেই

নারায়ণ নারায়ণ, প্রথমেই সভাপতি মহাদেবের চরণ যুগলে প্রণতি জানাই তৎসহ কৃষ্ণ, ব্রহ্মা সকল দেবগণের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা। আজ একসপ্তাহ হল স্বর্গে গণতন্ত্র প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠান গত হয়েছে।

Read More »