
কবিতা
নদী, নারী আর কবিতা
তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।
নদী প্রথম প্রেম হলে
নারী দ্বিতীয় ভালোবাসা
আর কবিতা_
অলস স্বপ্ন বলে নয়,
ভাবুক কল্পনাও বলে নয়,
কেবল কবিতা বলেই
সে আমার প্রাণের প্রিয়া।
কবিতা প্রথম প্রেম হলে।
নদী দ্বিতীয় ভালোবাসা
আর নারী_
সুন্দরী রমণী বলে নয়,
স্বচ্ছ যৌবনা বলে নয়,
কেবল নারী বলেই
সে আমার প্রাণের প্রিয়া।
নারী প্রথম প্রেম হলে
কবিতা দ্বিতীয় ভালোবাসা
আর নদী_
ক্ষিপ্র স্রোতস্বিনী বলে নয়,
স্নিগ্ধ সলিলা বলে নয়,
কেবল নদী বলেই
সে আমার প্রাণের প্রিয়া।

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।

যোগ্য কিংবা অযোগ্যরা সবাই যখন পথের ধারে, চাল পাথরে মিশিয়ে দিতেই, কে আর কাকে চিনতে পারে

তোমাকে নাক,মুখ, চোখের নির্মাণ দিলাম
স্মৃতি দিলাম, প্রীতি দিলাম –
ভরপুর গতি দিলাম।