সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

সেভাবে কথা হয় না
সূর্য উঠে
নরম রোদের প্রলেপ
গড়িয়ে পড়ে উঠোনে।
আমি ছবি আঁকি
প্রলম্বিত ছায়ার উপর ফুল ফোটার ছবি।

আলো ছুঁয়ে থাকে
অতীত স্বপ্ন,সাজিয়ে রাখা অতীত।
কল্পনায় নদী বয়ে যায়
একরাশ মুগ্ধতা নিয়ে।

ফিরে আসবে
চিরন্তন সত্য নয়।
যদি ফিরে আসে
এটাই চিরন্তন সত্য।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা