সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

অচিন্ত কর্মকার

বাঁকুড়া জেলার সিমলাপাল থানার বিক্রমপুর অঞ্চলের পুখুরিয়া গ্রামে ৮ ই বৈশাখ ১৩৯৩ বঙ্গাব্দে জন্ম। বিক্রমপুর রাধা দামোদর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর আর পড়াশুনা করা হয় নি। ছোট থেকেই লেখার প্রতি একটা টান ছিল। বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে এবং একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় " আমার ব্যালকনির করিডোরে "। যাত্রাপালা দেখা,বিভিন্ন ধরনের বই পড়া ও ক্রিকেট খেলার প্রতি নেশা ছোট থেকেই।