
কবিতা
মই
দাঁড়াও না ভাই একটু আমার কাছে
একটু কথা তোমায় খুলে কই —
সকালবেলা উঠে গিয়ে দেখি
হারিয়ে গেছে আমার ভাঙ্গা মই।
যদি যেতে না দিই
রাখবো কোথায়!
ঘুণপোকা বাসা বাঁধে মাথায়,
মাথা গড়িয়ে যায় মাটিতে
ছুটে যায় শহরতলীতে
নর্দমার গন্ধ শুঁকে
হারিয়ে যায় পলাশ বনে।
কুরে কুরে খায় পোকা
লালে লাল পলাশ।
ঠিক তখনই
বসন্তের আলো তোমার মুখে।
পোকা ফেলে ছুটে যাই মহাশূন্যে
কোকিলের ডাক চেতনা ফেরায়
মন খুলে দেখি
কখন ঢুকে পড়েছে বুকে।

দাঁড়াও না ভাই একটু আমার কাছে
একটু কথা তোমায় খুলে কই —
সকালবেলা উঠে গিয়ে দেখি
হারিয়ে গেছে আমার ভাঙ্গা মই।

কয়েকজন বন্ধু
শান বাঁধানো বটের ছায়ায়
চা পানের সাথে কিছু ধোঁয়া
পকেট গড়ের মাঠ
সবই ধারবাকি — ভবিষ্যৎ চেয়ে