সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

দাঁড়াও না ভাই একটু আমার কাছে
একটু কথা তোমায় খুলে কই —
সকালবেলা উঠে গিয়ে দেখি
হারিয়ে গেছে আমার ভাঙ্গা মই।

ভেবে বল আজকে কী বার হবে
সাল তারিখের চলছে যত খেলা
মই হারালে উঠবো কেমন করে
জগৎ জুড়ে চলছে এমন খেলা।

তোমার বুঝি বসার সময় নাই
আমার কেমন দিন পেরিয়ে যায়
তোমরা সবাই ব্যস্ত জগৎ জুড়ে
আমি কখন ব্যস্ত হব হায়!

সবাই যদি ব্যস্ত হয়ে পড়ি
দেখবে কজন এই প্রকৃতির খেলা
ব্যস্ত যখন সব শিশুরা পড়ায়
চলছে তখন এই প্রকৃতির মেলা।

Facebook
Twitter
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
অরুণ মণ্ডল

যদি যেতে না দিই

দাঁড়াও না ভাই একটু আমার কাছে
একটু কথা তোমায় খুলে কই —
সকালবেলা উঠে গিয়ে দেখি
হারিয়ে গেছে আমার ভাঙ্গা মই।

সম্পূর্ণ পড়ুন »