সহজপাঠ পাঠচক্র শুধুই একটা পাঠচক্র নয়—এটা একটা চলমান গল্প, যেখানে তুমি আমন্ত্রণপ্রাপ্ত চরিত্র।

ছোট্টোবেলার একটা কথা ভীষণ মনে পড়ে,
বাঁদর নাচের আসত খেলা তখন গাঁয়ে-ঘরে।
ডুগ-ডুগ-ডুগ ডুগডুগিটা বাজত দারুন তালে
মাদারি তার খেল দেখাত আজব কথার জালে।

বাঁদর-নাচন দেখে লোকে হেসে গড়া-গড়ি
খেলার শেষে খুচরো কিছু ছুড়ত কানাকড়ি।
আজকে দেখি সেই খেলাটাই আবার নতুন বেশে
নতুন চঙে নতুন রঙে আসলও বঙ্গদেশে।

তফাত কিছু আছে তবে এখন বাঁদর নাচে,
সেই আগেকার মাদারি নেই, এখন যেটা আছে-
বলতে গেলে সেই কথাটা ধরবে এসে ‘চোরে’
দেখলে নাকি আজকের যেটা ঘটল ওই ‘ইন্ডোরে’।

পয়সা পেত মাদারি তাও ছিল না খুব দক্ষ
এই মাদারি খেল দেখিয়ে কামায় কোটি লক্ষ।
এখন বাঁদর নাচায় কে যে সবাই সেটা জানি,
কথার জালে লোক হাসাল মঞ্চে মহারানী।

Facebook
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওনার আরো কিছু লেখা

কবিতা
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া

মাদারির খেলা

ছোট্টোবেলার একটা কথা ভীষণ মনে পড়ে, বাঁদর নাচের আসত খেলা তখন গাঁয়ে-ঘরে। ডুগ-ডুগ-ডুগ ডুগডুগিটা বাজত দারুন তালে মাদারি তার খেল দেখাত

Read More »
কবিতা
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া

মিছিল হবে

মশারা সব নেমেছে রাস্তায়। ভাবছো কোনো শখে বা আহ্লাদে? না গো দাদা, ডেঙ্গু বাড়ছে খুব, মশার মিছিল তারই প্রতিবাদে।

Read More »
কবিতা
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া

ছলনাময়ী

তোমার কাছে তো মানবিকতা আশা করা বহু দূর, নির্মমতাও বলবে -“তুমি, এতখানি নিষ্ঠুর। “নির্লজ্জতা আর কোনোদিনও ঘেষবে না এসে কাছে তোমাকেই দেখে মুখ পোড়ে

Read More »